1
রোমীয় 5:8
Pobitro Baibel
SBCL
কিন্তু ঈশ্বর যে আমাদের ভালবাসেন তার প্রমাণ এই যে, আমরা পাপী থাকতেই খ্রীষ্ট আমাদের জন্য প্রাণ দিয়েছিলেন।
तुलना
अन्वेषण गर्नुहोस् রোমীয় 5:8
2
রোমীয় 5:5
এই আশা আমাদের লজ্জায় ফেলে না, কারণ ঈশ্বর তাঁর দেওয়া পবিত্র আত্মার দ্বারা আমাদের অন্তর তাঁরই ভালবাসা দিয়ে পূর্ণ করেছেন।
अन्वेषण गर्नुहोस् রোমীয় 5:5
3
রোমীয় 5:3-4
কেবল তা-ই নয়, দুঃখ-কষ্টের মধ্যেও আমরা আনন্দ বোধ করছি, কারণ আমরা জানি দুঃখ-কষ্টের ফল ধৈর্য, ধৈর্যের ফল খাঁটি স্বভাব এবং খাঁটি স্বভাবের ফল আশা।
अन्वेषण गर्नुहोस् রোমীয় 5:3-4
4
রোমীয় 5:1-2
বিশ্বাসের মধ্য দিয়েই আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে আর তার ফলেই প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বর ও আমাদের মধ্যে শান্তি হয়েছে। ঈশ্বরের এই যে দয়ার পথে এখন আমরা চলছি সেখানে আমরা খ্রীষ্টের মধ্য দিয়ে বিশ্বাসের দ্বারাই পৌঁছেছি। ঈশ্বরের মহিমা পাবার আশায় আমরা আনন্দ বোধ করছি।
अन्वेषण गर्नुहोस् রোমীয় 5:1-2
5
রোমীয় 5:6
যখন আমাদের কোন শক্তিই ছিল না তখন ঠিক সময়েই খ্রীষ্ট ঈশ্বরের প্রতি ভক্তিহীন মানুষের জন্য, অর্থাৎ আমাদের জন্য প্রাণ দিলেন। কোন সৎ লোকের জন্য কেউ প্রাণ দেয় না বললেই চলে।
अन्वेषण गर्नुहोस् রোমীয় 5:6
6
রোমীয় 5:9
তাহলে খ্রীষ্টের রক্তের দ্বারা যখন আমাদের নির্দোষ বলে গ্রহণ করা হয়েছে তখন আমরা খ্রীষ্টের মধ্য দিয়েই ঈশ্বরের শাস্তি থেকে নিশ্চয়ই রেহাই পাব।
अन्वेषण गर्नुहोस् রোমীয় 5:9
7
রোমীয় 5:19
যেমন একজন মানুষের অবাধ্যতার মধ্য দিয়ে অনেককেই পাপী বলে ধরা হয়েছিল, তেমনি একজন মানুষের বাধ্যতার মধ্য দিয়ে অনেককেই নির্দোষ বলে গ্রহণ করা হবে।
अन्वेषण गर्नुहोस् রোমীয় 5:19
8
রোমীয় 5:11
কেবল তা-ই নয়, যাঁর দ্বারা ঈশ্বরের সংগে আমাদের মিলন হয়েছে সেই প্রভু যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বরকে নিয়ে আমরা আনন্দও বোধ করছি।
अन्वेषण गर्नुहोस् রোমীয় 5:11