গণনাপুস্তক ভূমিকা

ভূমিকা
এই বইটিকে গণনা পুস্তক বলা হয়েছে, কারণ ১ অধ্যায়ে এবং ২৬ অধ্যায়ে লোক গণনার কথা আছে। সারা বইটার মধ্যে সংখ্যাবাচক অন্যান্য খবরও দেওয়া হয়েছে। এই বইয়ের ইব্রীয় শিরোনাম হল “মরু-এলাকার মধ্যে”। এতে মরু-এলাকায় ৩৮ বছর ধরে ইস্রায়েলীয়দের ঘুরে বেড়াবার ইতিহাস আছে। গণনা পুস্তকের মূল বিষয় হল সেবা-কাজ এবং আত্মিক উন্নতি বা অবনতি। মোশির লেখা এই চতুর্থ বইটিতে অনেক মজার মজার ঘটনার কথা আছে, যেমন গুপ্তচরদের কনান দেশ দেখতে যাওয়া (১৩ ও ১৪ অধ্যায়), কোরহের বিদ্রোহ (১৬ অধ্যায়), হারোণের লাঠিতে ফুল (১৭ অধ্যায়), ব্রোঞ্জের সাপ (২১:১-২২:১ পদ), বিলিয়ম ও তাঁর গাধা (২২:২-২৫:১৮ পদ), এবং আরও অনেক ঘটনা।
বিষয় সংক্ষেপ:
(ক) সিনাই পাহাড়ে শেষ দিনগুলো (১:১-১০:১০ পদ)
(খ) সিনাই থেকে মোয়াবের সমভূমিতে (১০:১১-২২:১ পদ)
(গ) মোয়াবের সমভূমিতে বিভিন্ন ঘটনা (২২:২-৩৬:১৩ পদ)

നിലവിൽ തിരഞ്ഞെടുത്തിരിക്കുന്നു:

গণনাপুস্তক ভূমিকা: SBCL

ഹൈലൈറ്റ് ചെയ്യുക

പകർത്തുക

താരതമ്യം

പങ്ക് വെക്കു

None

നിങ്ങളുടെ എല്ലാ ഉപകരണങ്ങളിലും ഹൈലൈറ്റുകൾ സംരക്ഷിക്കാൻ ആഗ്രഹിക്കുന്നുണ്ടോ? സൈൻ അപ്പ് ചെയ്യുക അല്ലെങ്കിൽ സൈൻ ഇൻ ചെയ്യുക