Bībeles lietotnes logo
Meklēt ikonu

লেবীয় 2

2
শস্য-উৎসর্গ
1কেউ যখন মাবুদের উদ্দেশে শস্য-উৎসর্গ করে তখন মিহি সুজি তার উপহার হবে এবং সে তার উপরে তেল ঢেলে দেবে ও কুন্দুরু দেবে। 2হারুনের পুত্র ইমামদের কাছে সে তা আনবে এবং সে তা থেকে এক মুষ্টি মিহি সুজি ও তেল এবং সমস্ত কুন্দুরু নেবে। পরে ইমাম সেই কোরবানীর স্মরণ চিহ্ন হিসেবে তা কোরবানগাহ্‌র উপরে পুড়িয়ে ফেলবে; তা মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার। 3এই শস্য-উৎসর্গের অবশিষ্ট অংশ হারুন ও তার পুত্রদের হবে; মাবুদের অগ্নিকৃত উপহার বলে তা অতি পবিত্র।
4যদি তুমি তুন্দুরে পাক-করা শস্য-উৎসর্গ দাও তবে তেল মিশানো খামিহীন মিহি সুজির পিঠা বা তৈলাক্ত চাপাটি দিতে হবে। 5যদি তুমি ভাজবার পাত্রে ভাজা শস্য-উৎসর্গ দাও তবে তেল মিশানো খামিহীন মিহি সুজি দিতে হবে। 6তুমি তা খণ্ড খণ্ড করে তার উপরে তেল ঢেলে দেবে; এটি শস্য-উৎসর্গ।
7যদি তুমি কড়াইতে পাক-করা শস্য-উৎসর্গ দাও তবে তেলে পাক-করা মিহি সুজি দিতে হবে। 8এসব দ্রব্যের যে শস্য-উৎসর্গ তুমি মাবুদের উদ্দেশে দেবে তা এনে ইমামকে দিও আর সে তা কোরবানগাহ্‌র কাছে আনবে। 9ইমাম সেই শস্য-উৎসর্গের স্মরণ করার অংশ নিয়ে কোরবানগাহের উপর পুড়িয়ে ফেলবে; তা মাবুদের উদ্দেশে খোশবুযুক্ত অগ্নিকৃত উপহার। 10সেই শস্য-উৎসর্গের অবশিষ্ট অংশ হারুন ও তার পুত্রদের হবে; মাবুদের অগ্নিকৃত উপহার বলে তা অতি পবিত্র।
11তোমরা মাবুদের উদ্দেশে যে শস্য-উৎসর্গ আনবে তা খামি দ্বারা প্রস্তুত করা যাবে না, কেননা তোমরা খামি কিংবা মধু, এর কিছুই মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার হিসেবে পুড়িয়ে ফেলবে না। 12তোমরা অগ্রিমাংশের উপহার হিসেবে তা মাবুদের উদ্দেশে নিবেদন করতে পার, কিন্তু খোশবুর জন্য কোরবানগাহ্‌র উপরে তা রাখা যাবে না। 13তুমি তোমার শস্য-উৎসর্গের প্রত্যেকটি দ্রব্যে লবণ দেবে। তুমি তোমার শস্য-উপহারে তোমার আল্লাহ্‌র নিয়মের লবণ দিতে ত্রুটি করবে না; তোমার যাবতীয় উৎসর্গের সঙ্গে লবণ দেবে।
14যদি তুমি মাবুদের উদ্দেশে প্রথমে পেকেছে এমন শস্য থেকে শস্য-উৎসর্গ নিবেদন কর তবে তোমার প্রথমে পাকা শস্য থেকে শস্য-উৎসর্গ হিসেবে আগুনে ঝলসানো শীষ অর্থাৎ মোটা করে ভেঙ্গে নেওয়া কোমল শীষ নিবেদন করবে। 15এছাড়া, তার উপরে তেল ও কুন্দুরু দেবে; এ হল শস্য-উৎসর্গ। 16পরে ইমাম তার স্মরণ করার অংশ হিসেবে কিছু মোটা করে ভেঙ্গে নেওয়া শস্য, কিছু তেল ও সমস্ত কুন্দুরু পুড়িয়ে ফেলবে; এটি মাবুদের উদ্দেশে অগ্নিকৃত উপহার।

Pašlaik izvēlēts:

লেবীয় 2: BACIB

Izceltais

Kopēt

Salīdzināt

Dalīties

None

Vai vēlies, lai tevis izceltie teksti tiktu saglabāti visās tavās ierīcēs? Reģistrējieties vai pierakstieties