গীতসংহিতা 92
92
একটা গান। বিশ্রাম দিনের জন্য একটা গীত।
1-3হে সদাপ্রভু, মহান ঈশ্বর, দশতারা ও সুরবাহার বাজিয়ে আর বীণায় ঝংকার তুলে
তোমাকে ধন্যবাদ দেওয়া,
তোমার প্রশংসা-গান করা,
সকালে তোমার অটল ভালবাসার কথা
আর রাতে তোমার বিশ্বস্ততার কথা প্রচার করা
কত না আনন্দের ব্যাপার!
4হে সদাপ্রভু, তোমার কাজ আমাকে আনন্দিত করেছে;
তোমার সব কাজের জন্য আমি আনন্দে গান গাইব।
5হে সদাপ্রভু, তোমার সব কাজ কেমন মহৎ
আর তোমার চিন্তা কত গভীর!
6যার অন্তর অসাড় সে তা জানে না;
যার মধ্যে বিবেচনা নেই সে তা বুঝতে পারে না।
7দুষ্ট লোকেরা যদিও ঘাসের মত বেড়ে ওঠে
আর অন্যায়কারীরা ফেঁপে ওঠে তাড়াতাড়ি,
তবুও তারা চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।
8কিন্তু হে সদাপ্রভু, তুমি চিরকাল সবার উপরে থাকবে।
9হে সদাপ্রভু, তোমার শত্রুরা ধ্বংস হয়ে যাবে,
হ্যাঁ, তারাই ধ্বংস হয়ে যাবে;
অন্যায়কারীরা সবাই ছড়িয়ে পড়বে।
10বুনো ষাঁড়ের উঁচু শিংয়ের মত
তুমি আমার মাথা উঁচুতে তুলে ধরেছ;
আনন্দে আমার উপর নতুন তেল ঢেলে দেওয়া হয়েছে।
11আমার শত্রুদের পরাজয় আমি নিজের চোখেই দেখেছি;
যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই দুষ্ট লোকদের কান্না
আমি নিজের কানে শুনেছি।
12ঈশ্বরভক্ত লোক খেজুর গাছের মত ফুলে-ফলে ভরে উঠবে;
সে লেবাননের এরস গাছের মত বেড়ে উঠবে।
13আমাদের ঈশ্বর সদাপ্রভুর বাড়ীতে যাদের লাগানো হয়েছে
তারা তাঁরই উঠানে বেড়ে উঠবে।
14শেষ বয়সেও তারা ফল দেবে;
তারা সরস ও তাজা হবে।
15তাতে প্রচারিত হবে, সদাপ্রভু ন্যায়বান;
তিনিই আমার শক্তি,
তাঁর মধ্যে কোন অন্যায় নেই।
Actualmente seleccionado:
গীতসংহিতা 92: SBCL
Destacar
Copiar
Comparar
Compartir
¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión
© The Bangladesh Bible Society, 2000