Logo de la Biblia App
Ícono Búsqueda

গীতসংহিতা 62

62
গান পরিচালকের সংকলনের জন্য। যিদূথূনের নমুনায়। দায়ূদের গান।
1আমার অন্তর নীরবে কেবল ঈশ্বরের অপেক্ষা করছে,
কারণ তিনিই আমার উদ্ধারকর্তা।
2কেবল তিনিই আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার;
তিনিই আমার দুর্গ, আমি সম্পূর্ণভাবে পরাজিত হব না।
3আর কতদিন একজন মানুষের উপর
তোমাদের এই সব আক্রমণ চলবে,
যাতে হেলে-পড়া দেয়াল আর পড়ে যাচ্ছে এমন বেড়ার মত করে
তোমরা সবাই তাকে শেষ করে দিতে পার?
4তার উঁচু পদ থেকে তাকে নীচে নামিয়ে দেওয়াই
তাদের একমাত্র মতলব;
মিথ্যা কথাতেই তাদের আনন্দ।
মুখেই তারা আশীর্বাদ করে কিন্তু অন্তরে অভিশাপ দেয়। [সেলা]
5হে আমার অন্তর, তুমি নীরবে কেবল ঈশ্বরের অপেক্ষা কর,
কারণ তিনিই তোমাকে আশা দান করেন।
6কেবল তিনিই আমার উঁচু পাহাড় আর আমার উদ্ধার;
তিনিই আমার দুর্গ, আমি স্থির থাকব।
7আমার উদ্ধার ও মান-সম্মান ঈশ্বরের উপরেই নির্ভর করছে;
ঈশ্বরই আমার শক্তি, আমার উঁচু পাহাড়,
তিনিই আমার আশ্রয়স্থান।
8হে আমার লোকেরা, ঈশ্বরই আমাদের আশ্রয়;
তোমরা সব সময় তাঁর উপরে নির্ভর কর,
তাঁরই কাছে তোমাদের অন্তর ঢেলে দাও। [সেলা]
9সমাজের নীচের লোকেরা বাষ্পমাত্র,
আর উপরের লোকেরা অসার;
দাঁড়িপাল্লার ওজনে তারা সবাই মিলে বাতাসের চাইতেও হালকা।
10তোমরা অন্যায় সুবিধা নেওয়ার উপর নির্ভর কোরো না;
জুলুম করা আয়ের উপর মিথ্যা আশা রেখো না;
বেড়ে ওঠা ধন-সম্পত্তি নিয়ে মেতে থেকো না।
11সব শক্তি ঈশ্বরেরই হাতে-
এ কথা তিনি অনেকবার বলেছেন,
আর আমিও তা অনেকবার শুনেছি।
12হে প্রভু, তোমারই মধ্যে অটল ভালবাসা রয়েছে;
তুমিই প্রত্যেককে তার কাজ অনুসারে ফল দিয়ে থাক।

Actualmente seleccionado:

গীতসংহিতা 62: SBCL

Destacar

Copiar

Comparar

Compartir

None

¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión

Videos de গীতসংহিতা 62