Logo de la Biblia App
Ícono Búsqueda

গীতসংহিতা 60

60
গান পরিচালকের সংকলনের জন্য। সুর- “শাপলার সাক্ষ্য।” দায়ূদের একটা শিক্ষা-মিক্‌তাম। অরাম-নহরয়িম ও অরাম-সোবার সংগে যখন দায়ূদের যুদ্ধ হয় এবং যোয়াব ফিরে এসে লবণ উপত্যকায় বারো হাজার ইদোমীয়কে মেরে ফেলেন, গানটা সেই সময়কার।
1হে ঈশ্বর, তুমি আমাদের অগ্রাহ্য করেছ,
আমাদের চুরমার করেছ;
তুমি ভীষণ অসন্তুষ্ট হয়েছ,
কিন্তু এবার তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন।
2তুমি দেশের উপর ভূমিকম্প এনেছ, ফাটল ধরিয়েছ;
তুমি তার ফাটল বন্ধ কর, কারণ দেশ টলছে।
3তোমার লোকদের তুমি দুর্দিন দেখিয়েছ;
তুমি আমাদের এমন আংগুর-রস খাইয়েছ
যার দরুন আমরা মাতালের মত হাঁটছি।
4যারা তোমাকে ভক্তি করে তাদের তুমি একটা পতাকা দিয়েছ,
যাতে তা তুলে ধরা যায় সত্যের পক্ষে। [সেলা]
5তোমার শক্তিশালী হাত বাড়িয়ে আমাদের তুমি উদ্ধার কর;
আমার ডাকে সাড়া দাও
যেন তুমি যাদের ভালবাস তারা উদ্ধার পায়।
6ঈশ্বর তাঁর পবিত্রতার নাম করে বলেছেন,
“আমি আনন্দের সংগে শিখিম ভাগ করে দেব,
সুক্কোতের উপত্যকার জায়গা জরীপ করে ভাগ করে দেব।
7গিলিয়দ আমার, মনঃশিও আমার;
ইফ্রয়িম যেন আমার মাথার লোহার টুপী,
আর যিহূদা আমার রাজদণ্ড।
8মোয়াব আমার পা ধোওয়ার পাত্র;
আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা ফেলব;
আর পলেষ্টিয়া, আমার জন্য তুমি চিৎকার করে ওঠো।”
9কে আমাকে ঐ শহরে নিয়ে যাবে যেখানে ঢোকা শক্ত?
কে আমাকে পথ দেখিয়ে ইদোমে নিয়ে যাবে?
10হে ঈশ্বর, তুমি কি আমাদের বাতিল কর নি?
আমাদের সৈন্যদলের সংগে তুমি তো আর যাও না।
11হে ঈশ্বর, শত্রুর বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য কর,
কারণ মানুষের সাহায্যের তো কোন দাম নেই।
12ঈশ্বরের সাহায্যে আমরা জয়লাভ করব;
আমাদের শত্রুদের তিনিই পায়ে মাড়াবেন।

Actualmente seleccionado:

গীতসংহিতা 60: SBCL

Destacar

Copiar

Comparar

Compartir

None

¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión

Video de গীতসংহিতা 60