গীতসংহিতা 48
48
একটা গীত। কোরহের বংশের গান।
1আমাদের ঈশ্বরের শহরে, তাঁর পবিত্র পাহাড়ে,
সদাপ্রভু মহান ও সবচেয়ে বেশী প্রশংসার যোগ্য।
2ঈশ্বরের বাসস্থান ঐ সিয়োন পাহাড়,
উঁচুতে স্থাপিত মহান রাজার ঐ শহর দেখতে সুন্দর;
সারা দুনিয়াকে তা আনন্দ দেয়।
3সেই শহরের রাজবাড়ীর দালান-কোঠায়
ঈশ্বর নিজেকে দুর্গ হিসাবে প্রকাশ করেছেন।
4রাজারা তাদের সৈন্যদল জড়ো করে একসংগে এগিয়ে গেল;
5তারা সেই শহরটাকে দেখে আঁত্কে উঠল
আর ভীষণ ভয়ে পালিয়ে গেল।
6ভয়ে সেখানে তাদের কাঁপুনি ধরে গিয়েছিল
আর প্রসবকারিণী স্ত্রীলোকের মত যন্ত্রণা হয়েছিল।
7যেমন করে জোরালো পূবের বাতাস দিয়ে
তিনি বড় বড় তর্শীশ-জাহাজ ভেংগে ফেললেন,
তেমনি করেই তিনি তাদের ধ্বংস করলেন।
8সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর শহরের মধ্যে থেকে,
আমাদের ঈশ্বরের শহরের মধ্যে থেকে
আমরা যা শুনেছি চোখেও তা-ই দেখলাম;
দেখলাম তিনি শহরটা চিরকালের জন্য স্থাপন করবেন।
9হে ঈশ্বর, তোমার ঘরের মধ্যে
তোমার অটল ভালবাসার কথা আমরা ধ্যান করেছি।
10হে ঈশ্বর, তোমার বিষয় যেমন সব মানুষ জানে
তেমনি তোমার প্রশংসা পৃথিবীর শেষ সীমা পর্যন্ত আছে;
তোমার ডান হাত ন্যায় কাজ করার শক্তিতে পরিপূর্ণ।
11তোমার ন্যায়বিচার দেখে সিয়োন পাহাড় খুশী হোক
আর যিহূদার গ্রামগুলো আনন্দ করুক।
12হে যিহূদার লোকেরা, তোমরা সিয়োনের চারপাশ দিয়ে ঘুরে এস,
তার দুর্গগুলো গুণে দেখ;
13তার চারপাশের দেয়ালগুলো লক্ষ্য কর,
তার রাজবাড়ীর দালান-কোঠা ঘুরে দেখ,
যেন সেই সব কথা তোমাদের সন্তানদের কাছে বলে যেতে পার।
14এই ঈশ্বরই আমাদের চিরকালের ঈশ্বর;
তিনি আমাদের মৃত্যু পর্যন্ত পথ দেখিয়ে যাবেন।
Actualmente seleccionado:
গীতসংহিতা 48: SBCL
Destacar
Copiar
Comparar
Compartir
¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión
© The Bangladesh Bible Society, 2000