Logo de la Biblia App
Ícono Búsqueda

গীতসংহিতা 36

36
গান পরিচালকের সংকলনের জন্য। সদাপ্রভুর দাস দায়ূদের গান।
1দুষ্টদের অপরাধ সম্বন্ধে আমার অন্তর ঈশ্বরের এই বাণী পেয়েছে,
“দুষ্টেরা ঈশ্বরকে ভয় করে না।”
2তারা নিজেদের বিষয়ে বড়াই করে বলে যে,
ঈশ্বর তাদের পাপ ধরবেন না,
ঘৃণার চোখেও দেখবেন না।
3তাদের মুখের কথা মন্দ ও ছলনায় পূর্ণ;
বুদ্ধিমানের মত চলা তারা বাদ দিয়েছে,
আর বাদ দিয়েছে ভাল কাজ করা।
4বিছানায় শুয়েও তারা মন্দ বুদ্ধি আঁটে;
তারা অন্যায় পথে নিজেদের ছেড়ে দেয়
আর মন্দকে ঘৃণা করে না।
5হে সদাপ্রভু, তোমার অটল ভালবাসা মহাশূন্যে পৌঁছায়;
তোমার বিশ্বস্ততা যেন আকাশ ছুঁয়েছে।
6তোমার সততা অটল পাহাড়ের মত;
তোমার ন্যায়বিচার যেন গভীর সাগর।
হে সদাপ্রভু, মানুষ ও পশু সবাইকে তুমিই বাঁচিয়ে রাখ।
7হে ঈশ্বর, তোমার অটল ভালবাসার দাম দেওয়া যায় না;
তোমার পাখার ছায়ায় মানুষ আশ্রয় পায়।
8তোমার ঘরের প্রচুর খাবার খেয়ে তারা তৃপ্ত হয়;
তোমার আনন্দ-নদীর জল তুমি তাদের খেতে দাও।
9তোমার মধ্যে জীবনের ফোয়ারা রয়েছে;
তোমার আলোতেই আমরা আলো দেখি।
10যারা তোমাকে জানে
তাদের প্রতি যেন তোমার অটল ভালবাসা সব সময় থাকে;
যাদের অন্তর খাঁটি তারা যেন সব সময় তোমার ন্যায়বিচার পায়।
11আমাকে অহংকারীদের পায়ের তলায় ফেলো না;
দুষ্টেরা যেন আমাকে তাড়িয়ে দিতে না পারে।
12যারা মন্দ কাজ করে বেড়ায় দেখ তারা পড়ে গেছে;
তাদের ফেলে দেওয়া হয়েছে, তারা আর উঠতে পারবে না।

Actualmente seleccionado:

গীতসংহিতা 36: SBCL

Destacar

Copiar

Comparar

Compartir

None

¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión

Videos de গীতসংহিতা 36