গীতসংহিতা 137
137
1বাবিলের নদীগুলোর ধারে বসে আমরা যখন সিয়োনের কথা মনে করতাম
তখন আমাদের চোখ দিয়ে জল পড়ত।
2সেখানকার উইলো গাছে আমাদের বীণাগুলো
আমরা টাংগিয়ে রাখতাম।
3যারা আমাদের বন্দী করে নিয়ে গিয়েছিল
সেখানে তারা আমাদের গান গাইতে বলত;
সেই অত্যাচারীরা আমাদের কাছ থেকে
আনন্দের গান শুনতে চাইত;
তারা বলত, “তোমরা সিয়োনের একটা গান আমাদের শোনাও।”
4কিন্তু বিদেশের মাটিতে আমরা কেমন করে
সদাপ্রভুর গান গাইতে পারতাম?
5হে যিরূশালেম, যদি আমি তোমাকে ভুলে যাই
তবে আমার ডান হাত যেন অকেজো হয়ে যায়।
6যদি আমি তোমাকে মনে না রাখি,
যদি যিরূশালেমকে আমার সবচেয়ে বেশী
আনন্দের জিনিস বলে মনে না করি,
তবে আমার জিভ্ যেন আমার তালুতে লেগে যায়।
7হে সদাপ্রভু, যিরূশালেমের ধ্বংসের দিনে
ইদোমীয়েরা যা করেছিল তা মনে করে দেখ;
তারা বলেছিল, “ধ্বংস কর,
একেবারে এর ভিত্তি পর্যন্ত ধ্বংস করে ফেল।”
8ওহে বাবিল কন্যা, তোমাকে ধ্বংস করা হবে;
তুমি যেমন আমাদের প্রতি করেছ,
যে লোক তোমার প্রতি তা করবে সে ধন্য!
9যে লোক তোমার শিশুদের ধরে পাথরের উপরে আছড়াবে
সে ধন্য!
Actualmente seleccionado:
গীতসংহিতা 137: SBCL
Destacar
Copiar
Comparar
Compartir
¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión
© The Bangladesh Bible Society, 2000