Logo de la Biblia App
Ícono Búsqueda

গীতসংহিতা 135

135
1-2সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা সদাপ্রভুর গৌরব কর;
হে সদাপ্রভুর সেবাকারীরা,
যারা সদাপ্রভুর ঘরে সেবা-কাজ করে থাক,
যারা আমাদের ঈশ্বরের ঘরের উঠানে সেবা-কাজ করে থাক,
তোমরা সদাপ্রভুর গৌরব কর।
3সদাপ্রভুর গৌরব কর, কারণ তিনি মংগলময়;
তাঁর প্রশংসা-গান কর, কারণ তা করা খুব ভাল।
4সদাপ্রভু যাকোবকে তাঁর নিজের জন্য,
ইস্রায়েলকে তাঁর নিজের সম্পত্তি হবার জন্য বেছে নিয়েছেন।
5আমি জানি সদাপ্রভু মহান;
আমাদের প্রভু সব দেব-দেবতার চেয়েও মহান।
6আকাশে, পৃথিবীতে, সাগরে ও পৃথিবীর গভীর স্থানে
সদাপ্রভু তাঁর ইচ্ছামত কাজ করেন।
7তিনিই পৃথিবীর শেষ সীমা থেকে মেঘ উঠিয়ে আনেন;
তিনিই বৃষ্টির জন্য বিদ্যুৎ তৈরী করেন,
আর তাঁর ভাণ্ডার থেকে বাতাস বের করে আনেন।
8মিসরের প্রথম সন্তানগুলোকে তিনিই আঘাত করেছিলেন,
আঘাত করেছিলেন মানুষ ও পশুর প্রথম সন্তানদের।
9হে মিসর, তিনি তোমার মধ্যে
ফরৌণ ও তাঁর সব কর্মচারীদের বিরুদ্ধে
তাঁর চিহ্ন ও আশ্চর্য কাজ করেছিলেন।
10তিনি অনেক জাতিকে আঘাত করেছিলেন
আর শক্তিশালী রাজাদের মেরে ফেলেছিলেন।
11তিনি ইমোরীয়দের রাজা সীহোনকে, বাশনের রাজা ওগকে,
আর কনানের সব রাজাদের মেরে ফেলেছিলেন।
12তিনি তাদের দেশ তাঁর লোক ইস্রায়েলীয়দের
অধিকার হিসাবে দান করলেন।
13হে সদাপ্রভু, তোমার সুনাম চিরকাল স্থায়ী।
হে সদাপ্রভু, বংশের পর বংশ ধরে তোমার নাম স্মরণে থাকবে;
14কারণ সদাপ্রভু তাঁর লোকদের প্রতি ন্যায়বিচার করবেন,
আর তাঁর দাসদের প্রতি করুণা করবেন।
15অন্যান্য জাতিদের প্রতিমাগুলো সোনা আর রূপা দিয়ে তৈরী;
সেগুলো মানুষের হাতে গড়া।
16তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না,
চোখ আছে, দেখতে পায় না;
17তাদের কান আছে কিন্তু শুনতে পায় না,
তাদের মুখের মধ্যে শ্বাস বলতে কিছু নেই।
18যারা এগুলোকে তৈরী করে
আর তাদের উপর বিশ্বাস ও নির্ভর করে
তারাও ঐ সব প্রতিমার মত হবে।
19হে ইস্রায়েলের বংশ, সদাপ্রভুর গৌরব কর;
হে হারোণের বংশ, সদাপ্রভুর গৌরব কর;
20হে লেবির বংশ, সদাপ্রভুর গৌরব কর;
হে সদাপ্রভুর ভক্ত লোকেরা, তোমরা তাঁর গৌরব কর।
21সদাপ্রভু, যিনি যিরূশালেমে বাস করেন,
তাঁর গৌরব সিয়োন থেকে হোক।
সদাপ্রভুর প্রশংসা হোক।

Actualmente seleccionado:

গীতসংহিতা 135: SBCL

Destacar

Copiar

Comparar

Compartir

None

¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión

Video de গীতসংহিতা 135