গীতসংহিতা 130
130
উপরে ওঠার গান।
1হে সদাপ্রভু, ভীষণ কষ্টে তলিয়ে গিয়ে আমি তোমাকে ডাকছি;
2হে প্রভু, তুমি আমার ডাক শোন;
আমার এই মিনতির কান্নায় তুমি কান দাও।
3হে সদাপ্রভু, তুমি যদি অন্যায়ের হিসাব রাখ,
তবে হে প্রভু, কে দাঁড়িয়ে থাকতে পারবে?
4কিন্তু তোমার কাছে ক্ষমা আছে,
যেন লোকে তোমাকে ভক্তিপূর্ণ ভয় করে।
5আমি সদাপ্রভুর অপেক্ষায় আছি,
আমার অন্তর তাঁর অপেক্ষায় আছে।
আমি তাঁর বাক্যে আশা রেখেছি।
6পাহারাদারেরা যেমন ভোর হওয়ার অপেক্ষা করে,
হ্যাঁ, তারা যেমন ভোর হওয়ার অপেক্ষায় থাকে,
প্রভুর জন্য আমার অন্তর তার চেয়েও বেশী
অপেক্ষা করে আছে।
7হে ইস্রায়েল, সদাপ্রভুর উপর আশা রাখ,
কারণ সদাপ্রভুর কাছে অটল ভালবাসা আছে,
আর তাঁর মুক্ত করার প্রচুর ক্ষমতাও আছে।
8তিনিই ইস্রায়েলকে তার সব অন্যায় থেকে মুক্ত করবেন।
Actualmente seleccionado:
গীতসংহিতা 130: SBCL
Destacar
Copiar
Comparar
Compartir
¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión
© The Bangladesh Bible Society, 2000