Logo de la Biblia App
Ícono Búsqueda

গীতসংহিতা 126

126
উপরে ওঠার গান।
1সদাপ্রভু যখন সিয়োনকে আবার আগের অবস্থায়
ফিরিয়ে আনলেন,
তখন মনে হল আমরা যেন স্বপ দেখছি।
2তখন আমাদের মুখ ছিল হাসিতে ভরা,
আর জিভ্‌ ছিল আনন্দের গানে পূর্ণ।
অন্যান্য জাতির লোকেরা তখন বলাবলি করেছিল,
“সদাপ্রভু ওদের জন্য অনেক মহৎ কাজ করেছেন।”
3সদাপ্রভু আমাদের জন্য অনেক মহৎ কাজ করেছেন,
তাই আমরা আনন্দ করতে লাগলাম।
4হে সদাপ্রভু, নেগেভ মরু-এলাকার জলস্রোতের মত করে
তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে আন।
5যারা চোখের জলের সংগে বীজ বোনে
তারা আনন্দে চিৎকার করতে করতে ফসল কাটবে।
6যে লোক কাঁদতে কাঁদতে বীজ বুনতে যায়
সে শস্যের বোঝা নিয়ে
আনন্দে চিৎকার করতে করতে নিশ্চয়ই ফিরে আসবে।

Actualmente seleccionado:

গীতসংহিতা 126: SBCL

Destacar

Copiar

Comparar

Compartir

None

¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión

Video de গীতসংহিতা 126