Logo de la Biblia App
Ícono Búsqueda

গীতসংহিতা 116

116
1আমি সদাপ্রভুকে ভালবাসি, কারণ তিনি আমার মিনতি শুনেছেন।
2তিনি আমার কথায় কান দিয়েছেন,
তাই যতদিন আমি বেঁচে থাকব ততদিন তাঁকে ডাকব।
3মৃত্যুর দড়িতে আমি বাঁধা পড়েছিলাম,
মৃতস্থানের যন্ত্রণা আমাকে পেয়ে বসেছিল;
আমি দুঃখ ও কষ্ট পাচ্ছিলাম।
4তখন আমি সদাপ্রভুকে ডেকে বললাম,
“হে সদাপ্রভু, আমি তোমার কাছে মিনতি করি,
তুমি আমার প্রাণ বাঁচাও।”
5সদাপ্রভু দয়াময় ও ন্যায়বান;
আমাদের ঈশ্বর মমতায় পূর্ণ।
6সদাপ্রভু সরলমনা লোকদের রক্ষা করেন;
আমি অসহায় হয়ে পড়েছিলাম
কিন্তু তিনিই আমাকে উদ্ধার করেছিলেন।
7হে আমার প্রাণ, আবার শান্ত হও,
কারণ সদাপ্রভু তোমার অনেক মংগল করেছেন।
8হে সদাপ্রভু, তুমিই মৃত্যু থেকে আমার প্রাণ,
চোখের জল থেকে আমার চোখ,
আর পড়ে যাওয়ার হাত থেকে আমার পা রক্ষা করেছ।
9আমি জীবিতদের মধ্যে সদাপ্রভুর সামনে চলাফেরা করব।
10যখন আমি বলেছিলাম, “আমি খুব দুর্দশায় পড়েছি,”
তখনও আমার বিশ্বাস ছিল।
11আমি ভয় পেয়ে বলেছিলাম, “সব মানুষই মিথ্যাবাদী।”
12সদাপ্রভু আমার যে সব মংগল করেছেন
তার বদলে আমি তাঁকে কি দেব?
13তিনি বিপদ থেকে আমাকে উদ্ধার করেছেন,
সেজন্য ঢালন-উৎসর্গের পেয়ালা আমি তুলে ধরব
আর তাঁর গৌরব ঘোষণা করব।
14সদাপ্রভুর কাছে আমি যে সব মানত করেছি
তাঁর সব লোকদের সামনেই আমি তা পূর্ণ করব।
15সদাপ্রভুর কাছে তাঁর ভক্তদের মৃত্যুর মূল্য অনেক বেশী।
16হে সদাপ্রভু, সত্যিই আমি তোমার দাস,
তোমারই দাস, তোমার দাসীর ছেলে;
তুমিই আমার বাঁধন খুলে দিয়েছ।
17আমি তোমার উদ্দেশে কৃতজ্ঞতা-উৎসর্গের অনুষ্ঠান করব
আর তোমার গৌরব ঘোষণা করব।
18সদাপ্রভুর কাছে আমি যে সব মানত করেছি
তাঁর সব লোকদের সামনেই আমি তা পূর্ণ করব;
19হে যিরূশালেম, তোমারই মধ্যে,
সদাপ্রভুর ঘরের উঠানে আমি তা পূর্ণ করব।
সদাপ্রভুর প্রশংসা হোক।

Actualmente seleccionado:

গীতসংহিতা 116: SBCL

Destacar

Copiar

Comparar

Compartir

None

¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión

Video de গীতসংহিতা 116