গীতসংহিতা 114
114
1ইস্রায়েল জাতি যখন মিসর থেকে বের হয়ে আসল,
ভিন্ন ভাষায় কথা বলা লোকদের মধ্য থেকে
যাকোবের বংশ যখন বের হয়ে আসল,
2তখন যিহূদা হল ঈশ্বরের পবিত্র স্থান,
ইস্রায়েল হল তাঁর রাজ্য।
3তা দেখে লোহিত সাগর পালিয়ে গেল,
যর্দন নদী উজানে বইল,
4আর বড় বড় পাহাড় ভেড়ার মত,
ছোট ছোট পাহাড় ভেড়ার বাচ্চার মত লাফাতে লাগল।
5ওহে সাগর, কি হল তোমার?
কেন তুমি পালিয়ে গেলে?
ওহে যর্দন, কেন তুমি উজানে বইলে?
6ওহে বড় বড় পাহাড়, কেন তোমরা ভেড়ার মত
লাফাতে লাগলে?
ওহে ছোট ছোট পাহাড়, কেন লাফাতে লাগলে
ভেড়ার বাচ্চার মত?
7হে পৃথিবী, প্রভুর সামনে, যাকোবের ঈশ্বরের সামনে কেঁপে ওঠো।
8তিনি পাথুরে পাহাড়কে করলেন পুকুর
আর শক্ত পাথরকে করলেন জলের ফোয়ারা।
Actualmente seleccionado:
গীতসংহিতা 114: SBCL
Destacar
Copiar
Comparar
Compartir
¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión
© The Bangladesh Bible Society, 2000