Logo de la Biblia App
Ícono Búsqueda

গীতসংহিতা 112

112
1সদাপ্রভুর প্রশংসা হোক। যে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে
এবং তাঁর আদেশে খুব আনন্দিত হয় সে ধন্য।
2তার বংশধরেরা পৃথিবীতে শক্তিশালী হবে;
অন্তরে যে খাঁটি তার বংশ আশীর্বাদ পাবে।
3তার ঘরে ধন ও সম্পদ থাকবে;
তার সততা চিরকাল স্থায়ী।
4যে অন্তরে খাঁটি তার জন্য অন্ধকারেও আলো দেখা দেয়,
কারণ সে দয়ালু, মমতায় পূর্ণ ও সৎ।
5যে দয়া করে ও ধার দেয় আর ন্যায়ভাবে সব কাজ করে
তার মংগল হয়।
6সে সব সময় স্থির থাকবে;
ঈশ্বরভক্ত লোককে মানুষ চিরকাল মনে রাখবে।
7অমংগলের সংবাদেও সে ভয় পাবে না;
তার অন্তর স্থির আর সে সদাপ্রভুর উপর নির্ভর করে।
8তার অন্তর সুস্থির বলে সে ভয় করে না;
শেষে সে তার শত্রুদের পরাজয় দেখবে।
9সে খোলা হাতে গরীবদের দান করেছে;
তার সততা চিরকাল স্থায়ী,
তার শক্তি ও সম্মান বৃদ্ধি পাবে।
10দুষ্ট লোক তা দেখে বিরক্ত হবে;
সে দাঁতে দাঁত ঘষবে ও শেষ হয়ে যাবে।
দুষ্টদের আশা-ভরসা নিষ্ফল হবে।

Actualmente seleccionado:

গীতসংহিতা 112: SBCL

Destacar

Copiar

Comparar

Compartir

None

¿Quieres guardar tus resaltados en todos tus dispositivos? Regístrate o Inicia sesión

Video de গীতসংহিতা 112