হে সদাপ্রভু, তোমার লোকদের প্রতি দয়া দেখাবার সময়
আমাকে ভুলে যেয়ো না;
তাদের উদ্ধার করার সময় আমার দিকেও হাত বাড়িয়ে দিয়ো।
এতে যেন আমি তোমার বাছাই করা লোকদের মংগল দেখতে পাই,
তোমার জাতির আনন্দে আনন্দিত হতে পারি,
আর যারা তোমার সম্পত্তি
তার অংশ হিসাবে গর্ব করতে পারি।