শুমারী 18
18
লেবীয় ও ইমামদের বিষয়ে নিয়ম
1তখন মাবুদ হারুনকে বললেন, তুমি ও তোমার সঙ্গে তোমার পুত্ররা ও পিতৃকুল, তোমরা পবিত্র স্থানের বিরুদ্ধে ঘটিত অপরাধ বহন করবে এবং তুমি ও তোমার সঙ্গে তোমার পুত্ররা তোমাদের ইমাম-পদ-ঘটিত অপরাধ বহন করবে। 2আর তোমার ভাইয়েরা, যে লেবি বংশ তোমার পিতৃবংশ, তাদেরকেও সঙ্গে আনবে, তারা তোমার সঙ্গে যোগ দিয়ে তোমার পরিচর্যা করবে; কিন্তু তুমি ও তোমার পুত্ররা, তোমরা সাক্ষ্য-তাঁবুর সম্মুখে থাকবে। 3আর তারা তোমার প্রতি কর্তব্য পালন করবে ও তাঁবুর সমস্ত করণীয় কর্তব্য পালন করবে; কিন্তু তাদের ও তোমাদের যেন মৃত্যু না হয়, এজন্য তারা পবিত্র স্থানের পাত্র ও কোরবানগাহ্র কাছে যাবে না। 4তারা তোমার সঙ্গে যোগ দিয়ে জমায়েত-তাঁবুর সেবাকর্মের জন্য করণীয় সমস্ত কর্তব্য পালন করবে কিন্তু অন্য গোষ্ঠীভুক্ত কেউ তোমাদের কাছে যাবে না। 5আর বনি-ইসরাইলদের প্রতি যেন আর ক্রোধ উপস্থিত না হয়, সেজন্য তোমরা পবিত্র স্থান ও কোরবানগাহ্র প্রতি তোমাদের দায়িত্ব পালন করবে। 6আর দেখ, বনি-ইসরাইলদের মধ্য থেকে আমি তোমাদের ভাই লেবীয়দেরকে গ্রহণ করলাম; তারা তোমাদের জন্য দান-রূপে জমায়েত-তাঁবুর সেবাকর্ম করার জন্য মাবুদের উদ্দেশে দেওয়া হয়েছে। 7অতএব তুমি ও তোমার সঙ্গে তোমার পুত্ররা তোমরা কোরবানগাহ্ সম্পর্কীয় সমস্ত বিষয়ে ও পর্দার ভিতরের বিষয়ে নিজের ইমামের কাজ পালন ও সেবাকর্ম করবে। আমি দানরূপে ইমাম-পদ তোমাদেরকে দিলাম, কিন্তু অন্য গোষ্ঠীভুক্ত যে লোক নিকটবর্তী হবে, তার প্রাণদণ্ড হবে।
ইমামদের অংশ
8আর মাবুদ হারুনকে বললেন, দেখ, আমার উত্তোলনীয় উপহারের, এমন কি, বনি-ইসরাইলদের সমস্ত পবিত্রীকৃত দ্রব্যের ভার আমি তোমাকে দিলাম; অভিষেকের চিরস্থায়ী অধিকার হিসাবেই তোমাকে ও তোমার সন্তানদেরকে সেসব দিলাম। 9অগ্নিকৃত অতি পবিত্র উপহারের মধ্যে এসব তোমার হবে; আমার উদ্দেশে তাদের আনা প্রত্যেক শস্য-উৎসর্গ, প্রত্যেক গুনাহ্-কোরবানী ও দোষের জন্য কোরবানীগুলো তোমার ও তোমার পুত্রদের পক্ষে অতি পবিত্র হবে। 10তুমি তা অতি পবিত্র বস্তু বলে ভোজন করবে, প্রত্যেক পুরুষ তা ভোজন করবে, তা তোমার পক্ষে পবিত্র হবে। 11এ সমস্তও তোমার হবে; বনি-ইসরাইলদের দানরূপ উত্তোলনীয় উপহার, তাদের সমস্ত দোলনীয় উপহার; আমি চিরস্থায়ী অধিকার হিসেবে সেসব তোমাকে ও তোমার পুত্রকন্যাদেরকে দিলাম; তোমার কুলের প্রত্যেক পাক-সাফ ব্যক্তি তা ভোজন করবে। 12তারা মাবুদের উদ্দেশে তাদের সকল উত্তম তেল, আঙ্গুর-রস ও গম প্রভৃতি যে যে অগ্রিমাংশ কোরবানী করে, তা আমি তোমাকে দিলাম। 13তাদের দেশে উৎপন্ন সমস্ত রকমের প্রথম-পাকা ফলের যে অংশ তারা মাবুদের উদ্দেশে উপস্থিত করে, সেসব তোমার হবে। 14ইসরাইলের মধ্যে শর্তহীনভাবে উৎসর্গীকৃত বস্তুগুলো তোমার হবে। 15মানুষ হোক কিংবা পশু, যাবতীয় প্রাণীর মধ্যে গর্ভ উন্মোচক সকল সন্তানকে তারা মাবুদের উদ্দেশে নিবেদন করবে, সে সবই তোমার হবে, কিন্তু মানুষের প্রথম-জাতকে তুমি অবশ্য মুক্ত করবে এবং নাপাক পশুর প্রথমজাতকেও মুক্ত করবে। 16তুমি এক মাস বয়স থেকে আরম্ভ করে মুক্তি যোগ্য সকলকে মুক্ত করবে, তোমার নিরূপিত মূল্যে পবিত্র স্থানের বিশ গেরা পরিমিত শেকল অনুসারে পাঁচ শেকল রূপা দেবে। 17কিন্তু গরুর প্রথমজাত কিংবা ভেড়ার প্রথমজাত কিংবা ছাগলের প্রথম-জাতকে তুমি মুক্ত করবে না, তারা পবিত্র; তুমি কোরবানগাহ্র উপরে তাদের রক্ত ছিটিয়ে দেবে এবং মাবুদের উদ্দেশে খোশবু-যুক্ত অগ্নিকৃত উপহার হিসেবে তাদের চর্বি পুড়িয়ে ফেলবে; 18পরে দোলনীয় বুকের গোশ্ত ও ডান ঊরু যেমন তোমার, তেমনি তাদের মাংসও তোমার হবে। 19বনি-ইসরাইল যে সমস্ত পবিত্র বস্তু উত্তোলনীয় উপহার হিসেবে মাবুদের উদ্দেশে নিবেদন করে, সেসব আমি চিরস্থায়ী অধিকার হিসেবে তোমাকে ও তোমার পুত্রকন্যাদেরকে দিলাম; তোমার ও তোমার বংশের পক্ষে এটি মাবুদের সাক্ষাতে চিরস্থায়ী লবণ-নিয়ম। 20পরে মাবুদ হারুনকে বললেন, তাদের ভূমিতে তোমার কোন অধিকার থাকবে না ও তাদের মধ্যে তোমার কোন অংশ থাকবে না; বনি-ইসরাইলদের মধ্যে আমিই তোমার অংশ ও অধিকার।
21আর দেখ, লেবীয়রা যে সেবাকর্ম করছে, জমায়েত-তাঁবু সম্বন্ধীয় তাদের সেই সেবাকর্মের বেতনরূপে আমি তাদের অধিকার হিসেবে ইসরাইলের মধ্যে সমস্ত দশ ভাগের এক ভাগ দিলাম। 22আর বনি-ইসরাইল গুনাহের দায়ে যেন না মরে, এজন্য তারা আর জমায়েত-তাঁবুর কাছে আসবে না। 23কিন্তু লেবীয়েরাই জমায়েত-তাঁবু সম্বন্ধীয় সেবাকর্ম করবে এবং তারা নিজ নিজ অপরাধ বহন করবে, এ-ই তোমাদের পুরুষানুক্রমিক চিরস্থায়ী নিয়ম; বনি-ইসরাইলদের মধ্যে তারা কোন অধিকার পাবে না। 24কেননা বনি-ইসরাইল মাবুদের উদ্দেশে উত্তোলনীয় উপহার হিসেবে যে দশ ভাগের এক ভাগ কোরবানী করে, তা আমি লেবীয়দেরকে অধিকার হিসেবে দিলাম; এজন্য তাদের উদ্দেশে বললাম, বনি-ইসরাইলদের মধ্যে তারা কোন অধিকার পাবে না।
25আর মাবুদ মূসাকে বললেন, 26আবার তুমি লেবীয়দেরকে বলবে, আমি তোমাদের অধিকার হিসেবে বনি-ইসরাইল থেকে যে দশ ভাগের এক ভাগ তোমাদেরকে দিলাম, তা যখন তোমরা তাদের কাছ থেকে গ্রহণ করবে, সেই সময় তোমরা মাবুদের জন্য উত্তোলনীয় উপহার হিসেবে সেই দশমাংশের দশ ভাগের এক ভাগ নিবেদন করবে। 27তোমাদের উত্তোলনীয় উপহার খামারের শস্যের মত ও পরিপূর্ণ আঙ্গুর-কুণ্ডের মত তোমাদের পক্ষে ধরা হবে। 28এভাবে, তোমরা বনি-ইসরাইল থেকে যে সমস্ত দশ ভাগের এক ভাগ গ্রহণ করবে, তা থেকে তোমরাও মাবুদের উদ্দেশে উত্তোলনীয় উপহার নিবেদন করবে এবং তা থেকে মাবুদের সেই উত্তোলনীয় উপহার ইমাম হারুনকে দেবে। 29তোমরা যে সমস্ত দান পেয়েছ তা থেকে তোমরা মাবুদের সেই উত্তোলনীয় উপহার, তার সমস্ত উত্তম বস্তু থেকে তার পবিত্র অংশ, নিবেদন করবে। 30অতএব তুমি তাদেরকে বলবে, তোমরা যখন তা থেকে উত্তম বস্তু উত্তোলনীয় উপহার হিসেবে নিবেদন করবে, সেই সময় তা লেবীয়দের পক্ষে খামারের উৎপন্ন দ্রব্য ও আঙ্গুরকুণ্ডের উৎপন্ন দ্রব্য বলে ধরা হবে। 31আর তোমরা ও তোমাদের পরিজনেরা সমস্ত জায়গায় তা ভোজন করবে; কেননা তা জমায়েত-তাঁবুতে পরিচর্যার জন্য তোমাদের বেতনস্বরূপ। 32আর তা থেকে সেই উত্তম বস্তু উপহার হিসেবে নিবেদন করলে তোমরা তদঘটিত গুনাহ্ বহন করবে না এবং বনি-ইসরাইলদের পবিত্র বস্তু নাপাক করবে না ও মারা পড়বে না।
Valgt i Øjeblikket:
শুমারী 18: BACIB
Markering
Kopiér
Sammenlign
Del
Vil du have dine markeringer gemt på tværs af alle dine enheder? Tilmeld dig eller log ind
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: