মিকাহ্ 5

5
ইসরাইলের শাসনকর্তার আগমন
1হে সৈন্যদল-কন্যা, এখন তুমি প্রাচীরের মধ্যেই অবরুদ্ধ হলে; কারণ আমাদের বিরুদ্ধে একটা অবরোধ হল। তারা দণ্ড দিয়ে ইসরাইলের বিচারকর্তার চোঁয়ালে আঘাত করবে।
2আর তুমি, হে বেথেলহেম-ইফ্রাথা, তুমি এহুদার হাজার হাজার লোকদের মধ্যে ক্ষুদ্রা বলে অগণিতা, তোমার ভেতর থেকে ইসরাইলের মধ্যে শাসনকর্তা হবার জন্য আমার উদ্দেশে এক জন ব্যক্তি উৎপন্ন হবেন; প্রাক্কাল থেকে, অনাদিকাল থেকে তাঁর উৎপত্তি। 3এজন্য তিনি তাদেরকে ত্যাগ করবেন, যে পর্যন্ত প্রসবকারিণী প্রসব না করেন, সেই সময় পর্যন্ত। পরে তাঁর অবশিষ্ট ভাইয়েরা বনি-ইসরাইলদের কাছে ফিরে আসবে। 4আর তিনি দাঁড়াবেন এবং মাবুদের শক্তিতে, তাঁর আল্লাহ্‌ মাবুদের নামের শক্তিতে, তাঁর আল্লাহ্‌ মাবুদের নামের মহিমাতে, তাঁর পাল চরাবেন; তাই তারা বাস করবে, কেননা সেকালে তিনি দুনিয়ার প্রান্ত পর্যন্ত মহান হবেন। 5আর ইনিই আমাদের শান্তি হবেন। আশেরিয়া যখন আমাদের দেশে আসবে ও আমাদের অট্টালিকাগুলো দলিত করবে, তখন আমরা তার বিপক্ষে সাত জন পালরক্ষক ও আট জন নরপতিকে উত্থাপন করবো। 6তারা তলোয়ার দ্বারা আশেরিয়া দেশ এবং নমরূদের দেশের দ্বারে দ্বারে সেই দেশ শাসন করবে; আশেরিয়া আমাদের দেশে এসে আমাদের সীমা দলিত করলে তিনি তা থেকে আমাদেরকে উদ্ধার করবেন।
ভবিষ্যতে অবশিষ্টাংশের করণীয়
7আর অনেক জাতির মধ্যে ইয়াকুবের অবশিষ্টাংশ মাবুদের কাছ থেকে আগত শিশিরের মত, ঘাসের উপরে পড়া বৃষ্টির মত হবে, যা মানুষের জন্য বিলম্ব করে না ও তাদের অপেক্ষা করে না। 8আর জাতিদের মধ্যে, অনেক জাতির মধ্যে, ইয়াকুবের অবশিষ্টাংশ, বন্য পশুদের মধ্যে যেমন সিংহ, ভেড়ার পালগুলোর মধ্যে যেমন যুবসিংহ, তেমনি হবে; এই যদি পালের মধ্য দিয়ে যায়, তবে দলন করে ও বিদীর্ণ করে; কেউ তাদের উদ্ধার করতে পারে না। 9তোমার বিপক্ষদের উপরে তোমার হাত উন্নত হোক, আর তোমার সমস্ত দুশমন উচ্ছিন্ন হোক।
10আর মাবুদ বলেন, সেদিন আমি তোমার মধ্য থেকে তোমার ঘোড়াগুলো মুছে ফেলব ও তোমার রথগুলো নষ্ট করবো; 11আর আমি তোমার দেশের নগরগুলো ধ্বংস করবো ও তোমার দুর্গগুলো নিপাত করবো; 12আর আমি তোমার হাতের মধ্য থেকে সকল মায়াবিত্ব মুছে ফেলব, গণকেরা তোমার মধ্যে আর থাকবে না; 13এবং আমি তোমার মধ্য থেকে তোমার খোদাই-করা মূর্তি ও তোমার স্তম্ভগুলো ধ্বংস করবো; তুমি আর তোমার হাতের তৈরি বস্তুর কাছে সেজ্‌দা করবে না। 14আর আমি তোমার মধ্য থেকে তোমার আশেরা-মূর্তিগুলো উৎপাটন করবো ও তোমার নগরগুলো বিনষ্ট করবো। 15আর আমি ক্রোধে ও প্রচণ্ডতায় সেই জাতিদের বিরুদ্ধে প্রতিশোধ নেব, যারা কথা শুনে নি।

Valgt i Øjeblikket:

মিকাহ্ 5: BACIB

Markering

Kopiér

Sammenlign

Del

None

Vil du have dine markeringer gemt på tværs af alle dine enheder? Tilmeld dig eller log ind