হোসিয়া 9
9
1হে ইসরাইল, জাতিদের মত তুমি আনন্দ উল্লাসে ব্যস্ত থেকো না, কেননা তুমি তোমার আল্লাহ্কে ত্যাগ করে জেনা করছো, শস্যের প্রত্যেক খামারে পতিতার বেতন ভালবেসেছ। 2খামার কিংবা আঙ্গুরপেষণস্থান তাদের খাদ্য দেবে না; তারা নতুন আঙ্গুর-রস থেকে বঞ্চিত হবে। 3তারা মাবুদের দেশে বাস করবে না; কিন্তু আফরাহীম মিসরে ফিরে যাবে, আর তারা আশেরিয়া দেশে নাপাক দ্রব্য ভোজন করবে। 4তারা মাবুদের উদ্দেশে আঙ্গুর-রস নিবেদন করবে না এবং তাদের কোরবানীগুলো তাঁর তুষ্টিজনক হবে না; তাদের পক্ষে সেসব শোককারীদের খাদ্যের সমান হবে; যারা তা ভোজন করবে, তারা সকলে নাপাক হবে; বস্তুত তাদের খাদ্য তাদেরই ক্ষুধা মিটাবার জন্য হবে, তা মাবুদের গৃহে পৌঁছাবে না। 5ঈদের দিনে ও মাবুদের উৎসব-দিনে তোমরা কি করবে? 6কারণ দেখ, তারা ধ্বংসস্থান থেকে পালিয়ে গেল, তবুও মিসর তাদেরকে একত্র করবে, মোফ তাদেরকে দাফন করবে, তাদের রূপার মনোহর দ্রব্যগুলো বিছুটিগাছের অধিকার হবে, তাদের সকল তাঁবুতে কাঁটাগাছ জন্মাবে। 7প্রতিফল দানের সময় উপস্থিত, দণ্ডের সময় উপস্থিত; এই কথা ইসরাইল জানুক যে, তারা ভাবে ‘নবী অজ্ঞান, রূহ্বিশিষ্ট লোক উন্মাদ’; এর কারণ হল তোমার অনেক অপরাধ ও অনেক বিদ্বেষ। 8আফরাহীম আমার আল্লাহ্র সঙ্গে প্রহরী ছিল; নবীদের সকল পথে রয়েছে ব্যাধের ফাঁদ, তার আল্লাহ্র গৃহে রয়েছে বিদ্বেষ। 9তারা গিবিয়ার সময়ের মত অত্যন্ত ভ্রষ্ট হয়েছে; তিনি তাদের অপরাধ স্মরণ করবেন, তাদের সকল গুনাহ্র প্রতিফল দেবেন। 10আমি মরুভূমিতে আঙ্গুর ফলের মত ইসরাইলকে পেয়েছিলাম; আমি ডুমুর গাছের আগাম পাকা ফলের মত তোমাদের পূর্বপুরুষদের দেখেছিলাম; কিন্তু তারা বাল-পিয়োরের কাছে গিয়ে সেই লজ্জাস্পদের উদ্দেশে নিজেদের পৃথক করলো এবং নিজেরা সেই ভালবাসার বস্তুর মত জঘন্য হয়ে পড়লো। 11আফরাহীমের গৌরব পাখির মত উড়ে যাবে; না প্রসব, না গর্ভ, না গর্ভধারণ হবে; 12যদিও তারা সন্তান-সন্ততি পালন করে, তবুও আমি তাদেরকে এমন নিঃসন্তান করবো যে, এক জন মানুষও থাকবে না; আবার ধিক্ তাদের, যখন আমি তাদের পরিত্যাগ করি। 13টায়ারকে আমি যেমন দেখেছি, আফরাহীমও সেই রকম সুন্দর স্থানে রোপিত; কিন্তু আফরাহীম তার সন্তানদেরকে বাইরে ঘাতকের কাছে নিয়ে যাবে। 14হে মাবুদ, তাদেরকে দাও; তুমি কি দেবে? তাদেরকে সন্তান নষ্ট হয়ে যাওয়া জঠর ও শুকনো স্তন দাও। 15গিল্গলে তাদের সমস্ত দুষ্টামি দেখা যায়, বস্তুত সেখানে তাদের প্রতি আমার ঘৃণা জন্মেছিল; আমি তাদের কর্মকাণ্ডের নাফরমানীর জন্য আমার গৃহ থেকে তাদেরকে তাড়িয়ে দেব, আর ভালবাসব না, তাদের কর্মকর্তারা সকলে বিদ্রোহী। 16আফরাহীম আহত, তাদের মূল শুকিয়ে গেছে, তারা আর ফলবে না; যদিও তারা সন্তানের জন্ম দেয়, তবুও আমি তাদের প্রিয় গর্ভফল মেরে ফেলবো। 17আমার আল্লাহ্ তাদেরকে অগ্রাহ্য করবেন, কেননা তারা তাঁর কালাম মানে নি; আর তারা জাতিদের মধ্যে ইতস্তত ভ্রমণ করবে।
Valgt i Øjeblikket:
হোসিয়া 9: BACIB
Markering
Kopiér
Sammenlign
Del
Vil du have dine markeringer gemt på tværs af alle dine enheder? Tilmeld dig eller log ind
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: