হাবাক্কুক 1
1
কল্দীয়দের দৌরাত্ম্য ও দণ্ড
1হাবাক্কুক নবীর দৈববাণী; তিনি এই দর্শন পান।
2হে মাবুদ, কত কাল আমি আর্তনাদ করবো, আর তুমি শুনবে না? আমি দৌরাত্মের বিষয়ে তোমার কাছে কাঁদছি, আর তুমি নিস্তার করছো না। 3তুমি কেন আমাকে অধর্ম দেখাচ্ছ, কেন দুষ্কর্মের প্রতি দৃষ্টিপাত করছো? লুটপাট ও দৌরাত্ম আমার সম্মুখে হচ্ছে, বিরোধ উপস্থিত, ঝগড়া বেড়ে উঠছে। 4তাই শরীয়ত নিস্তেজ হচ্ছে, বিচার কোন মতে নিষ্পন্ন হচ্ছে না; কারণ দুর্জনেরা ধার্মিককে ঘিরে থাকে, সেই কারণে বিচার বিপরীত হয়ে পড়ে।
5তোমরা জাতিদের মধ্যে দৃষ্টিপাত কর, নিরীক্ষণ কর এবং চমৎকার জ্ঞান লাভ করে হতবুদ্ধি হও; যেহেতু আমি তোমাদের সময়ে একটি কাজ করবো, তার বৃত্তান্ত কেউ তোমাদেরকে জানালেও তোমরা বিশ্বাস করবে না। 6কারণ দেখ, আমি কল্দীয়দেরকে উঠাবো; তারা সেই নিষ্ঠুর ও ত্বরান্বিত জাতি, যে পরের নিবাস সকল অধিকার করার জন্য দুনিয়ার সর্বত্র ভ্রমণ করে। 7তারা ত্রাসজনক ও ভয়ঙ্কর, তাদের শাসন ও উন্নতি তাদেরই থেকে উৎপন্ন। 8তাদের ঘোড়াগুলো চিতাবাঘ থেকেও দ্রুতগামী ও সন্ধ্যাকালীন নেকড়ে বাঘ থেকেও হিংস্র; তাদের ঘোড়সওয়াররা বেগমান; তাদের ঘোড়সওয়াররা দূর থেকে আগত; ঈগল পাখি যেমন খাবারের খোঁজে দ্রুতবেগে চলে, তেমনি তারা উড়ে চলে। 9তারা সকলে দৌরাত্ম্য করতে আসে, তারা অগ্রসর হতে উন্মুখ; এবং তারা বন্দীদেরকে বালুকণার মত একত্র করে। 10সেই জাতি বাদশাহ্দেরকে বিদ্রূপ করে এবং শাসনকর্তারা তার উপহাসের পাত্র; সে দৃঢ় দুর্গগুলোকে উপহাস করে ও মাটির ঢিবি তৈরি করে তা হস্তগত করে। 11এভাবে সে প্রচণ্ড বায়ুর মত হঠাৎ বইবে, অগ্রসর হবে, আর দোষী হবে, নিজের শক্তিই তার দেবতা।
12হে মাবুদ, আমার আল্লাহ্, আমার পবিত্রতম, তুমি কি অনাদিকাল থেকে নও? আমরা মারা পড়বো না; হে মাবুদ, তুমি বিচারের জন্যই ওকে নিরূপণ করেছ; হে শৈল, তুমি শাসন করার জন্যই ওকে স্থাপন করেছ। 13তোমার চোখ এমন নির্মল যে মন্দ দেখতে পার না এবং দুষ্কর্মের প্রতি তুমি দৃষ্টিপাত করতে পার না, তবে বিশ্বাসঘাতকদের প্রতি কেন দৃষ্টিপাত করছো? আর দুর্জন নিজের চেয়ে ধার্মিক লোককে গ্রাস করলে কেন নীরব থাক? 14মানুষদেরকে সমুদ্রের মাছের মত কিংবা শাসকবিহীন কীটের মত কেন কর? 15সেই সকলকে বড়শিতে তুলে, তাদেরকে নিজের জালে ধরে, খালুইতে একত্র করে; এজন্য সে আনন্দিত ও উল্লসিত হয়। 16এজন্য সে তার জালের উদ্দেশে কোরবানী করে ও তার খালুইয়ের উদ্দেশে ধূপ জ্বালায়; কেননা তা দ্বারা তার অংশ পুষ্ট ও তার খাদ্য মেদযুক্ত হয়। 17এজন্য সে কি তার জালের মধ্য থেকে মাছ বের করতে থাকবে? ও করুণা না করে জাতিদেরকে ধ্বংস করতেই থাকবে?
Valgt i Øjeblikket:
হাবাক্কুক 1: BACIB
Markering
Kopiér
Sammenlign
Del
Vil du have dine markeringer gemt på tværs af alle dine enheder? Tilmeld dig eller log ind
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: