1
পয়দায়েশ 32:28
Kitabul Mukkadas
MBCL
লোকটি বললেন, “তুমি আল্লাহ্ ও মানুষের সংগে যুদ্ধ করে জয়ী হয়েছ বলে তোমার নাম আর ইয়াকুব থাকবে না, তোমার নাম হবে ইসরাইল (যার মানে ‘যিনি আল্লাহ্র সংগে যুদ্ধ করেন’)।”
Sammenlign
Udforsk পয়দায়েশ 32:28
2
পয়দায়েশ 32:26
তখন সেই লোকটি বললেন, “ফজর হয়ে আসছে, এবার আমাকে ছেড়ে দাও।” ইয়াকুব বললেন, “আমাকে দোয়া না করা পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না।”
Udforsk পয়দায়েশ 32:26
3
পয়দায়েশ 32:24
তাতে ইয়াকুব একাই রয়ে গেলেন। তখন একজন লোক এসে ভোর না হওয়া পর্যন্ত তাঁর সংগে কুস্তি করলেন।
Udforsk পয়দায়েশ 32:24
4
পয়দায়েশ 32:30
তখন ইয়াকুব সেই জায়গাটার নাম রাখলেন পনূয়েল (যার মানে “আল্লাহ্র মুখ”)। তিনি বললেন, “আমি আল্লাহ্কে সামনাসামনি দেখেও বেঁচে রয়েছি।”
Udforsk পয়দায়েশ 32:30
5
পয়দায়েশ 32:25
সেই লোকটি যখন দেখলেন যে, তিনি ইয়াকুবকে হারাতে পারছেন না তখন কুস্তি চলবার সময় তিনি ইয়াকুবের রানের জোড়ায় আঘাত করলেন। তাতে তাঁর রানের হাড় ঠিক জায়গা থেকে সরে গেল।
Udforsk পয়দায়েশ 32:25
6
পয়দায়েশ 32:27
লোকটি বললেন, “তোমার নাম কি?” তিনি বললেন, “আমার নাম ইয়াকুব।”
Udforsk পয়দায়েশ 32:27
7
পয়দায়েশ 32:29
ইয়াকুব তাঁকে বললেন, “মিনতি করি, আপনি বলুন আপনার নাম কি?” তিনি বললেন, “তুমি আমার নাম জিজ্ঞাসা করছ কেন?” এই কথা বলেই তিনি ইয়াকুবকে দোয়া করলেন।
Udforsk পয়দায়েশ 32:29
8
পয়দায়েশ 32:10
তোমার এই গোলামকে তুমি যে সমস্ত রহমত ও বিশ্বস্ততা দেখিয়েছ আমি তার যোগ্য নই। কেবল একখানা লাঠি হাতে নিয়ে আমি এই জর্ডান নদী পার হয়েছিলাম, কিন্তু এখন আমার সংগে রয়েছে দু’টা বড় দল।
Udforsk পয়দায়েশ 32:10
9
পয়দায়েশ 32:32
এইজন্যই বনি-ইসরাইলরা আজও রানের জোড়ার উপরকার গোশ্ত খায় না, কারণ রানের জোড়ার উপরেই ইয়াকুবকে আঘাত করা হয়েছিল।
Udforsk পয়দায়েশ 32:32
10
পয়দায়েশ 32:9
ইয়াকুব আল্লাহ্র কাছে এই বলে মুনাজাত করলেন, “হে মাবুদ, আমার পূর্বপুরুষ ইব্রাহিমের আল্লাহ্, আমার বাবা ইসহাকের আল্লাহ্, তুমিই তো আমাকে বলেছ আমার দেশে, আমার নিজের লোকদের কাছে ফিরে যেতে, আর সেখানেই তুমি আমার মংগল করবে।
Udforsk পয়দায়েশ 32:9
11
পয়দায়েশ 32:11
আমি মিনতি জানাই, আমার ভাই ইসের হাত থেকে তুমি আমাকে রক্ষা কর। আমার ভয় হচ্ছে সে এসে আমাদের হত্যা করবে, মা-শিশু কাউকেই রেহাই দেবে না।
Udforsk পয়দায়েশ 32:11