1
মেসাল 27:17
কিতাবুল মোকাদ্দস
BACIB
লোহা লোহাকে ধারালো করে, তদ্রূপ মানুষ তার বন্ধুর মুখ ধারালো করে।
2
মেসাল 27:1
আগামীকালের বিষয়ে গর্বের কথা বলো না; কেননা এক দিন কি উপস্থিত করবে, তা তুমি জান না।
3
মেসাল 27:6
প্রণয়ীর প্রহার বিশ্বাসযোগ্য, কিন্তু দুশমনের চুম্বন চাতুরীপূর্ণ।
4
মেসাল 27:19
পানির মধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ, তেমনি মানুষের প্রতিরূপ মানুষের হৃদয়।
5
মেসাল 27:2
অপরে তোমার প্রশংসা করুক, তোমার নিজের মুখ না করুক; অন্য লোকে করুক, তোমার নিজের ওষ্ঠ তা না করুক।
6
মেসাল 27:5
বরং প্রকাশ্য তিরস্কার ভাল, তবু গুপ্ত মহব্বত ভাল নয়।
7
মেসাল 27:15
দুরন্ত বর্ষার দিনে অবিরত বৃষ্টিপাত, আর বিবাদিনী স্ত্রী, এই উভয়ই সমান।