YouVersion-logo
BibelLæseplanerVideoer
Download appen
Sprogvælger
Søgeikon

Populære bibelvers fra দ্বিতীয় বিবরণ 8

1

দ্বিতীয় বিবরণ 8:18

কিতাবুল মোকাদ্দস

BACIB

কিন্তু তোমার আল্লাহ্‌ মাবুদকে স্মরণে রাখবে, কেননা তিনি তোমার পূর্ব-পুরুষদের কাছে তাঁর যে নিয়ম বিষয়ক কসম খেয়েছেন, তা আজকের মত স্থির করার জন্য তিনিই তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ দিলেন।

Sammenlign

Udforsk দ্বিতীয় বিবরণ 8:18

2

দ্বিতীয় বিবরণ 8:3

কিতাবুল মোকাদ্দস

BACIB

তিনি তোমাকে নত করলেন ও তোমাকে ক্ষুধিত করে তোমার অজ্ঞাত ও তোমার পূর্ব-পুরুষদের অজ্ঞাত মান্না দিয়ে প্রতিপালন করলেন; যেন তিনি তোমাকে জানাতে পারেন যে, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু মাবুদের মুখ থেকে যা যা বের হয়, তাতেই মানুষ বাঁচে।

Sammenlign

Udforsk দ্বিতীয় বিবরণ 8:3

3

দ্বিতীয় বিবরণ 8:2

কিতাবুল মোকাদ্দস

BACIB

আর তুমি সেসব পথ স্মরণে রাখবে, যে পথে তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে এই চল্লিশ বছর মরুভূমিতে যাত্রা করিয়েছেন, যেন তোমার পরীক্ষা করার জন্য, অর্থাৎ তুমি তাঁর হুকুম পালন করবে কি না, এই বিষয়ে তোমার মনে কি আছে তা জানবার জন্য তোমাকে নত করেন।

Sammenlign

Udforsk দ্বিতীয় বিবরণ 8:2

4

দ্বিতীয় বিবরণ 8:17

কিতাবুল মোকাদ্দস

BACIB

আর মনে মনে বলো না যে, আমারই পরাক্রম ও বাহুবলে আমি এসব ঐশ্বর্য পেয়েছি

Sammenlign

Udforsk দ্বিতীয় বিবরণ 8:17

5

দ্বিতীয় বিবরণ 8:11

কিতাবুল মোকাদ্দস

BACIB

সাবধান, তোমার আল্লাহ্‌ মাবুদকে ভুলে যেও না; আমি আজ তাঁর যেসব হুকুম, অনুশাসন ও বিধি তোমাকে দিচ্ছি, সেসব পালন করতে ত্রুটি করো না।

Sammenlign

Udforsk দ্বিতীয় বিবরণ 8:11

6

দ্বিতীয় বিবরণ 8:5

কিতাবুল মোকাদ্দস

BACIB

আর মনে বুঝে দেখ, মানুষ যেমন নিজের পুত্রকে শাসন করে, তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে তেমনি শাসন করেন।

Sammenlign

Udforsk দ্বিতীয় বিবরণ 8:5

7

দ্বিতীয় বিবরণ 8:10

কিতাবুল মোকাদ্দস

BACIB

আর তুমি ভোজন করে তৃপ্ত হবে এবং তোমার আল্লাহ্‌ মাবুদের দেওয়া সেই উত্তম দেশের জন্য তাঁর শুকরিয়া আদায় করবে।

Sammenlign

Udforsk দ্বিতীয় বিবরণ 8:10

8

দ্বিতীয় বিবরণ 8:6

কিতাবুল মোকাদ্দস

BACIB

আর তুমি তোমার আল্লাহ্‌ মাবুদের সমস্ত হুকুম পালন করে তাঁর পথে গমন ও তাঁকে ভয় করবে।

Sammenlign

Udforsk দ্বিতীয় বিবরণ 8:6

9

দ্বিতীয় বিবরণ 8:16

কিতাবুল মোকাদ্দস

BACIB

যিনি তোমার পূর্বপুরুষদের অজানা মান্না দ্বারা মরুভূমিতে তোমাকে প্রতিপালন করলেন; যেন তিনি তোমার ভবিষ্যতের মঙ্গলের জন্য তোমাকে নত করতে ও তোমার পরীক্ষা করতে পারেন।

Sammenlign

Udforsk দ্বিতীয় বিবরণ 8:16

10

দ্বিতীয় বিবরণ 8:12-14

কিতাবুল মোকাদ্দস

BACIB

তুমি ভোজন করে তৃপ্ত হলে, উত্তম বাড়ি-ঘর তৈরি করে বাস করলে, তোমার গোমেষাদির পাল বৃদ্ধি পেলে, তোমার সোনা ও রূপা বৃদ্ধি পেলে এবং তোমার সকল সম্পত্তি বৃদ্ধি পেলে, তোমার চিত্তকে গর্বিত হতে দিও না; এবং তোমার আল্লাহ্‌ মাবুদকে ভুলে যেও না, যিনি মিসর দেশ থেকে, গোলামীর গৃহ থেকে, তোমাকে বের করে এনেছেন

Sammenlign

Udforsk দ্বিতীয় বিবরণ 8:12-14

11

দ্বিতীয় বিবরণ 8:7-9

কিতাবুল মোকাদ্দস

BACIB

কেননা তোমার আল্লাহ্‌ মাবুদ তোমাকে একটি উত্তম দেশে নিয়ে যাচ্ছেন, সেই দেশে উপত্যকা ও পর্বত থেকে বয়ে আসা পানির স্রোত, ফোয়ারা ও গভীর জলাশয় আছে; সেই দেশে গম, যব, আঙ্গুরলতা, ডুমুর গাছ ও ডালিম এবং তৈলদায়ক জলপাই গাছ ও মধু উৎপন্ন হয়; সেই দেশে খাবারের বিষয়ে চিন্তিত হতে হবে না, তোমার কোন বস্তুর অভাব হবে না; সেই দেশের পাথর লোহায় পূর্ণ ও সেখানকার পর্বত খনন করে তুমি ব্রোঞ্জ আহরণ করবে।

Sammenlign

Udforsk দ্বিতীয় বিবরণ 8:7-9

12

দ্বিতীয় বিবরণ 8:1

কিতাবুল মোকাদ্দস

BACIB

আজ আমি তোমাদেরকে যেসব হুকুম দিচ্ছি, তোমরা যত্নপূর্বক সেসব পালন করবে, যেন বাঁচতে পার ও বৃদ্ধি পাও এবং মাবুদ যে দেশের বিষয়ে তোমাদের পূর্বপুরুষদের কাছে কসম খেয়েছেন, সেই দেশে প্রবেশ করে তা অধিকার করতে পারো।

Sammenlign

Udforsk দ্বিতীয় বিবরণ 8:1

13

দ্বিতীয় বিবরণ 8:4

কিতাবুল মোকাদ্দস

BACIB

এই চল্লিশ বছর তোমার শরীরে তোমার কাপড়-চোপড় নষ্ট হয় নি ও তোমার পা ফুলে যায় নি।

Sammenlign

Udforsk দ্বিতীয় বিবরণ 8:4

14

দ্বিতীয় বিবরণ 8:15

কিতাবুল মোকাদ্দস

BACIB

যিনি সেই ভয়ানক মহা মরুভূমি দিয়ে, জ্বালাদায়ী বিষধর ও বৃশ্চিকে পরিপূর্ণ পানি বিহীন মরুভূমি দিয়ে তোমাকে গমন করালেন এবং চক্‌মকি প্রস্তরময় শৈল থেকে তোমার জন্য পানি বের করেছেন

Sammenlign

Udforsk দ্বিতীয় বিবরণ 8:15

Forrige Kapitel
Næste Kapitel
YouVersion

Opmuntrer og udfordrer dig til at søge intimitet med Gud hver dag.

Tjeneste

Om

Karrierer

Bliv frivillig

Blog

Presse

Nyttige links

Hjælp

Donér

Bibeloversættelser

Lydbibler

Bibelsprog

Dagens vers


Et digitalt ministerium af

Life.Church
Dansk

©2026 Life.Church / YouVersion

PrivatlivspolitikBetingelser
Procedure for offentliggørelse af sikkerhedssårbarheder
FacebookTwitterInstagramYouTubePinterest