মথি 28
28
ঈসা মসীহের পুনরুত্থান
1বিশ্রামবার অবসান হলে, সপ্তাহের প্রথম দিন খুব ভোরে, মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম কবর দেখতে আসলেন। 2আর দেখ, মহা-ভূমিকমপ হল; কেননা প্রভুর এক জন ফেরেশতা বেহেশত থেকে নেমে এসে সেই পাথরখানি সরিয়ে দিলেন এবং তার উপরে বসলেন। 3তাঁর চেহারা বিদ্যুতের মত এবং তাঁর পোশাক তুষারের মত সাদা রংয়ের। 4তাঁর ভয়ে প্রহরীরা কাঁপতে লাগল ও মরার মত হয়ে পড়লো। 5সেই ফেরেশতা স্ত্রীলোক কয়টিকে বললেন, তোমরা ভয় করো না, কেননা আমি জানি যে, তোমরা ক্রুশে হত ঈসার খোঁজ করছো। 6তিনি এখানে নেই; কেননা তিনি জীবিত হয়ে উঠেছেন, যেমন বলেছিলেন; এসো, তিনি যেখানে শুয়েছিলেন, সেই স্থান দেখ। 7আর শীঘ্র গিয়ে তাঁর সাহাবীদেরকে বল যে, তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠেছেন এবং দেখ, তোমাদের আগে গালীলে যাচ্ছেন, সেখানে তাঁকে দেখতে পাবে; দেখ, আমি তোমাদেরকে বললাম। 8তখন তাঁরা সভয়ে ও মহানন্দে শীঘ্র কবর থেকে প্রস্থান করে তাঁর সাহাবীদেরকে সংবাদ দেবার জন্য দৌড়ে গেলেন। 9আর দেখ, ঈসা তাদের সম্মুখবর্তী হলেন, বললেন, “আস্সালামু আলাইকুম।” তখন তাঁরা কাছে এসে তাঁর পা ধরলেন ও তাঁকে সেজ্দা করলেন। 10তখন ঈসা তাঁদেরকে বললেন, ভয় করো না; তোমরা যাও, আমার ভাইদেরকে সংবাদ দাও, যেন তারা গালীলে যায়; সেখানে তারা আমাকে দেখতে পাবে।
পাহারাদারদের ভাষ্য
11তাঁরা যাচ্ছেন, ইতোমধ্যে দেখ, প্রহরী-দলের কেউ কেউ নগরে গিয়ে যা যা ঘটেছিল, সেসব বিবরণ প্রধান ইমামদেরকে জানালো। 12তখন তারা প্রাচীনদের সঙ্গে একত্র হয়ে ও পরামর্শ করে ঐ সৈন্যদেরকে অনেক টাকা দিল, বললো, 13তোমরা বলো যে, তার সাহাবীরা রাতের বেলায় এসে যখন আমরা ঘুমিয়ে ছিলাম তখন তাকে চুরি করে নিয়ে গেছে। 14আর যদি এই কথা শাসনকর্তার কর্ণগোচর হয়, তবে আমরাই তাঁকে বুঝিয়ে তোমাদের ভাবনা দূর করবো। 15তখন তারা সেই টাকা নিয়ে, যেমন শিক্ষা পেল, তেমনি কাজ করলো। আর ইহুদীদের মধ্যে সেই জনরব রটে গেল, তা আজ পর্যন্ত রয়েছে।
ঈসা মসীহের শেষ হুকুম
16পরে এগার জন সাহাবী গালীলে ঈসার নির্ধারিত পর্বতে গমন করলেন, 17আর তাঁকে দেখে সেজ্দা করলেন; কিন্তু কেউ কেউ সন্দেহ করলেন। 18তখন ঈসা কাছে এসে তাঁদের সঙ্গে কথা বললেন। তিনি তাঁদের বললেন, বেহেশতে ও দুনিয়াতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। 19অতএব তোমরা গিয়ে সমস্ত জাতিকে সাহাবী কর; পিতার ও পুত্রের ও পাক-রূহের নামে তাদেরকে বাপ্তিস্ম দাও; 20আমি তোমাদেরকে যা যা হুকুম করেছি, সেসব পালন করতে তাদেরকে শিক্ষা দাও। আর দেখ, আমিই যুগের শেষ সময় পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি।
المحددات الحالية:
মথি 28: BACIB
تمييز النص
نسخ
قارن
شارك
هل تريد حفظ أبرز أعمالك على جميع أجهزتك؟ قم بالتسجيل أو تسجيل الدخول
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013
