1
প্রকাশিত বাক্য 13:18
Pobitro Baibel
SBCL
এই সব বুঝতে বুদ্ধির দরকার। যার বুদ্ধি আছে সে সেই জন্তুটার সংখ্যা গুণে দেখুক, কারণ ওটা একটা মানুষের নামের সংখ্যা। আর সেই সংখ্যা হল ছ’শো ছেষট্টি।
Муқоиса
প্রকাশিত বাক্য 13:18 омӯзед
2
প্রকাশিত বাক্য 13:8
যারা এই পৃথিবীর, অর্থাৎ যাদের নাম মেষ-শিশুর জীবন-বইয়ে লেখা নেই তারা সবাই সেই জন্তুটাকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করবে। এই মেষ-শিশুকে জগৎ সৃষ্টির আগেই মেরে ফেলবার জন্য ঠিক করা হয়েছিল।
প্রকাশিত বাক্য 13:8 омӯзед
3
প্রকাশিত বাক্য 13:16-17
সে ছোট-বড়, ধনী- গরীব, স্বাধীন ও দাস, সকলকেই ডান হাতে বা কপালের উপর একটা চিহ্ন গ্রহণ করতে বাধ্য করল। ফলে সেই চিহ্ন ছাড়া কেউ কিছু কিনতে বা বিক্রি করতে পারল না। সেই চিহ্ন হল সেই জন্তুটার নাম বা তার নামের সংখ্যা।
প্রকাশিত বাক্য 13:16-17 омӯзед
4
প্রকাশিত বাক্য 13:10
যার বন্দী হবার কথা আছে সে বন্দী হবে। যার ছোরার আঘাতে খুন হবার কথা আছে সে খুন হবে। এইজন্য ঈশ্বরের লোকদের ধৈর্য ও বিশ্বাসের দরকার।
প্রকাশিত বাক্য 13:10 омӯзед
5
প্রকাশিত বাক্য 13:1
এর পরে আমি একটা জন্তুকে সমুদ্রের মধ্য থেকে উঠে আসতে দেখলাম। সেই জন্তুটার দশটা শিং আর সাতটা মাথা ছিল। সেই শিংগুলোর উপরে দশটা মুকুট ছিল আর মাথাগুলোর উপরে ঈশ্বরকে অপমান করবার জন্য বিভিন্ন নাম লেখা ছিল।
প্রকাশিত বাক্য 13:1 омӯзед
6
প্রকাশিত বাক্য 13:7
ঈশ্বরের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের জয় করে নেবার ক্ষমতা তাকে দেওয়া হল এবং প্রত্যেক বংশ, দেশ, ভাষা ও জাতির লোকদের উপরে তাকে অধিকার দেওয়া হল।
প্রকাশিত বাক্য 13:7 омӯзед
7
প্রকাশিত বাক্য 13:14-15
সেই প্রথম জন্তুর হয়ে যে সব আশ্চর্য কাজ করবার জন্য তাকে ক্ষমতা দেওয়া হয়েছিল সে সেগুলো করে লোকদের ভুল পথে নিয়ে যেতে লাগল। প্রথম যে জন্তুটা ছোরার আঘাত পেয়েও বেঁচে ছিল, দ্বিতীয় জন্তুটা লোকদের বলল যেন তারা তার একটা মূর্তি তৈরী করে। সেই মূর্তিকে প্রাণ দেবার শক্তিও তাকে দেওয়া হল, যাতে সেই মূর্তিটা কথা বলতে পারে এবং যারা সেই মূর্তিকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করবে না তাদের মেরে ফেলতে পারে।
প্রকাশিত বাক্য 13:14-15 омӯзед
8
প্রকাশিত বাক্য 13:2
সেই জন্তুটা দেখতে ছিল চিতাবাঘের মত, আর তার পাগুলো ছিল ভাল্লুকের পায়ের মত এবং মুখটা ছিল সিংহের মুখের মত। সেই দানবটা তার শক্তি, সিংহাসন ও মহা ক্ষমতা সেই জন্তুটাকে দিল।
প্রকাশিত বাক্য 13:2 омӯзед
9
প্রকাশিত বাক্য 13:5
গর্ব করবার ও ঈশ্বরকে অপমান করবার জন্য সেই জন্তুটাকে কথা বলবার শক্তি দেওয়া হল। সেই জন্তুটা যেন বিয়াল্লিশ মাস ধরে তার অধিকার খাটাতে পারে সেইজন্য তাকে অনুমতি দেওয়া হল।
প্রকাশিত বাক্য 13:5 омӯзед
10
প্রকাশিত বাক্য 13:3
জন্তুটার একটা মাথায় এমন একটা আঘাত ছিল যার ফলে সে মরবার মত হয়েছিল, কিন্তু সেই আঘাতটা ভাল হয়ে গিয়েছিল। তাতে জগতের সব লোক আশ্চর্য হয়ে সেই জন্তুটার পিছনে পিছনে চলল।
প্রকাশিত বাক্য 13:3 омӯзед
11
প্রকাশিত বাক্য 13:11-12
এর পরে আমি ভূমি থেকে আর একটা জন্তুকে উঠে আসতে দেখলাম। ভেড়ার মত তার দু’টা শিং ছিল, কিন্তু সেই দানবের মত সে কথা বলত। এই জন্তুটা প্রথম জন্তুটার হয়ে তার সমস্ত ক্ষমতা ব্যবহার করতে লাগল; আর যারা এই পৃথিবীর তাদের দিয়ে সে সেই প্রথম জন্তু, অর্থাৎ যার ভীষণ আঘাত ভাল হয়ে গিয়েছিল তাকে ঈশ্বর বলে প্রণাম করাল।
প্রকাশিত বাক্য 13:11-12 омӯзед