লেবীয় 12
12
প্রসূতির পাক-পবিত্র হবার নিয়ম
1আর মাবুদ মূসাকে বললেন, 2তুমি বনি-ইসরাইলকে বল, যে স্ত্রী গর্ভধারণ করে পুত্র প্রসব করে সে সাত দিন নাপাক থাকবে, যেমন মাসিকের নাপাকীতার সময়ে, তেমনি সে নাপাক থাকবে।
3পরে অষ্টম দিনে বালকটির পুরুষাঙ্গের খৎনা হবে। 4আর সেই স্ত্রী তেত্রিশ দিন পর্যন্ত তার নাপাক রক্তস্র্রাব অবস্থায় থাকবে; যতদিন পাক-পবিত্র হবার দিন পূর্ণ না হয় ততদিন সে কোন পবিত্র বস্তু স্পর্শ করবে না এবং পবিত্র স্থান প্রবেশ করবে না। 5আর যদি সে কন্যা সন্তান প্রসব করে তবে যেমন নাপাকীতার সময়ে হয়ে থাকে তেমনি দুই সপ্তাহ নাপাক থাকবে। পরে সে ছেষট্টি দিন পর্যন্ত রক্তস্রাবজনিত নাপাক অবস্থায় থাকবে।
6পরে পুত্র কিংবা কন্যা প্রসবের পাক-পবিত্র হবার দিন সমপূর্ণ হলে সে পোড়ানো-কোরবানীর জন্য এক বছরের একটি ভেড়ার বাচ্চা এবং গুনাহ্-কোরবানীর জন্য একটি কবুতরের বাচ্চা কিংবা একটি ঘুঘু জমায়েত-তাঁবুর দ্বারে ইমামের কাছে আনবে। 7আর ইমাম মাবুদের সম্মুখে তা কোরবানী করে সেই স্ত্রীর জন্য কাফ্ফারা দেবে, তাতে সে তার রক্তস্রাব থেকে পাক-সাফ হবে। পুত্র কিংবা কন্যা প্রসবকারিণীর জন্য এই ব্যবস্থা। 8যদি সে ভেড়ার বাচ্চা আনতে অক্ষম হয় তবে দু’টি ঘুঘু কিংবা দু’টি কবুতরের বাচ্চা নিয়ে তার একটি পোড়ানো-কোরবানীর জন্য, অন্যটি গুনাহ্-কোরবানীর জন্য দেবে; আর ইমাম তার জন্য কাফ্ফারা দেবে, তাতে সে পাক-সাফ হবে।
Zvasarudzwa nguva ino
লেবীয় 12: BACIB
Sarudza vhesi
Sarudza zvinyorwa izvi
Yenzanisa
Pakurirana nevamwe
Unoda kuti zviratidziro zvako zvichengetedzwe pamidziyo yako yose? Nyoresa kana kuti pinda
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013

: