1
গণনাপুস্তক 13:30
Pobitro Baibel
SBCL
তখন মোশির সামনে যে সব লোক ছিল কালেব তাদের গোলমাল থামিয়ে বললেন, “সেখানে গিয়ে দেশটা আমাদের দখল করে নেওয়া উচিত। আমরা তা নিশ্চয়ই করতে পারব।”
താരതമ്യം
গণনাপুস্তক 13:30 പര്യവേക്ഷണം ചെയ്യുക
2
গণনাপুস্তক 13:33
আমরা সেখানে নেফিলীয়দের দেখেছি। অনাকের বংশের লোকেরা তো জাতে নেফিলীয়। তাদের দেখে আমরা নিজেদের মনে করলাম ঘাস-ফড়িং আর তারাও আমাদের তা-ই মনে করল।”
গণনাপুস্তক 13:33 പര്യവേക്ഷണം ചെയ്യുക
3
গণনাপুস্তক 13:31
কিন্তু যাঁরা তাঁর সংগে গিয়েছিলেন তাঁরা বললেন, “ঐ লোকদের সংগে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়; আমাদের চেয়ে তাদের গায়ে শক্তি বেশী।”
গণনাপুস্তক 13:31 പര്യവേക്ഷണം ചെയ്യുക
4
গণনাপুস্তক 13:32
তাঁরা যে দেশটার খোঁজ-খবর নিয়ে এসেছিলেন ইস্রায়েলীয়দের কাছে সেই দেশ সম্বন্ধে একটা বাজে কথা রটিয়ে দিয়ে বললেন, “আমরা যে দেশের খোঁজ-খবর নিয়ে এসেছি সেই দেশটা তার বাসিন্দাদের গিলে খেয়ে ফেলে। যে সব লোক আমরা সেখানে দেখেছি তারা দেখতে খুব বড়।
গণনাপুস্তক 13:32 പര്യവേക്ഷണം ചെയ്യുക
5
গণনাপুস্তক 13:27
তাঁরা মোশিকে বললেন, “আপনি আমাদের যে দেশে পাঠিয়েছিলেন আমরা সেখানে গিয়েছিলাম। দেশটাতে সত্যিই দুধ, মধু আর কোন কিছুর অভাব নেই। এই হল সেখানকার ফল।
গণনাপুস্তক 13:27 പര്യവേക്ഷണം ചെയ്യുക
6
গণনাপুস্তক 13:28
কিন্তু যারা সেখানে বাস করে তাদের গায়ে শক্তি বেশী এবং তাদের শহরগুলোও বেশ বড় বড় আর দেয়াল দিয়ে ঘেরা। অনাকের বংশের লোকদেরও আমরা সেখানে দেখেছি।
গণনাপুস্তক 13:28 പര്യവേക്ഷണം ചെയ്യുക
7
গণনাপুস্তক 13:29
অমালেকীয়েরা থাকে নেগেভে; হিত্তীয়, যিবূষীয় ও ইমোরীয়েরা থাকে পাহাড়ী এলাকায় আর কনানীয়েরা থাকে সমুদ্রের কাছে এবং যর্দন নদীর কিনারা ধরে।”
গণনাপুস্তক 13:29 പര്യവേക്ഷണം ചെയ്യുക
8
গণনাপুস্তক 13:26
সেই নেতারা পারণ মরু-এলাকার কাদেশে মোশি, হারোণ এবং সমস্ত ইস্রায়েলীয়দের কাছে ফিরে আসলেন। তাঁরা মোশি, হারোণ এবং অন্যান্য লোকদের কাছে সব কথা জানালেন এবং সেই দেশের ফল দেখালেন।
গণনাপুস্তক 13:26 പര്യവേക്ഷണം ചെയ്യുക