1
আদিপুস্তক 49:10
Pobitro Baibel
SBCL
যতদিন না শীলো আসেন এবং সমস্ত জাতি তাঁর আদেশ মেনে চলে, ততদিন রাজদণ্ড যিহূদারই বংশে থাকবে; আর তার দু’হাঁটুর মাঝখানে থাকবে বিচার দণ্ড।
താരതമ്യം
আদিপুস্তক 49:10 പര്യവേക്ഷണം ചെയ്യുക
2
আদিপুস্তক 49:22-23
“যোষেফ যেন ফলে ভরা গাছ, জলের কিনারার ফলে ভরা গাছ; তার ডালগুলো দেয়াল ছাড়িয়ে গেছে। ধনুকধারীরা তাকে ভীষণভাবে আক্রমণ করেছে, তীর ছুঁড়ে তাকে বিপদে ফেলেছে।
আদিপুস্তক 49:22-23 പര്യവേക്ഷണം ചെയ്യുക
3
আদিপুস্তক 49:24-25
কিন্তু তার ধনুক তেমনি স্থির রয়েছে আর হাত রয়েছে তেমনি পটু, কারণ যাকোবের সেই শক্তিশালী ঈশ্বরের হাত তার পিছনে রয়েছে। তার পিছনে রয়েছে সেই পালক, ইস্রায়েলের সেই পাথর। তোমার বাবার ঈশ্বর তোমাকে সাহায্য করবেন। সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে উপর থেকে আকাশের আশীর্বাদ আর মাটির তলা থেকে ফোয়ারার আশীর্বাদ দেবেন। স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে আর তার বুকে দুধ দিয়ে তিনি তোমাকে আশীর্বাদ করবেন।
আদিপুস্তক 49:24-25 പര്യവേക്ഷണം ചെയ്യുക
4
আদিপুস্তক 49:8-9
“যিহূদা, তোমার ভাইয়েরা তোমার প্রশংসা করবে। শত্রুদের ঘাড় ধরে তুমি তাদের জব্দ করবে; তোমার ভাইয়েরা তোমাকে প্রণাম করবে। যিহূদা, তুমি সিংহের বাচ্চা; শিকারের মাংস খাওয়া শেষ করে আমার এই ছেলে উঠে আসে; সিংহ ও সিংহীর মত করে সে বসে আর শুয়ে পড়ে। কে তাকে জাগাবে?
আদিপুস্তক 49:8-9 പര്യവേക്ഷണം ചെയ്യുക
5
আদিপুস্তক 49:3-4
“রূবেণ, তুমি আমার বড় ছেলে; তুমি আমার বল, আমার যৌবনের শক্তির প্রথম ফল; তুমি সম্মান ও শক্তিতে তোমার ভাইদের সবার উপরে। কিন্তু তুমি যেন অশান্ত জলের মাতামাতি, সেইজন্য তোমার সেই উঁচু স্থান আর থাকবে না। আমার স্ত্রীর কাছে গিয়ে তুমি আমার বিছানা অপবিত্র করেছ।
আদিপুস্তক 49:3-4 പര്യവേക്ഷണം ചെയ്യുക