1
আদিপুস্তক 45:5
Pobitro Baibel
SBCL
তবে তোমরা আমাকে বিক্রি করে দিয়েছিলে বলে এখন দুঃখ পেয়ো না বা নিজেদের উপর রাগ কোরো না। মানুষের প্রাণ রক্ষা করবার জন্যই ঈশ্বর তোমাদের আগে আমাকে এখানে পাঠিয়েছেন।
താരതമ്യം
আদিপুস্তক 45:5 പര്യവേക്ഷണം ചെയ്യുക
2
আদিপুস্তক 45:8
কাজেই দেখা যাচ্ছে, তোমরা আমাকে এখানে পাঠাও নি, ঈশ্বরই পাঠিয়েছেন। তিনি আমাকে ফরৌণের বাবার জায়গায় রেখেছেন এবং তাঁর পরিবারের কর্তা করেছেন। এছাড়া তিনি আমাকে সারা মিসর দেশের শাসনকর্তা করেছেন।
আদিপুস্তক 45:8 പര്യവേക്ഷണം ചെയ്യുക
3
আদিপুস্তক 45:7
পৃথিবীতে বিশেষ করে তোমাদের বংশ বাঁচিয়ে রাখবার জন্য এবং ধ্বংসের হাত থেকে আশ্চর্যভাবে উদ্ধার করে তোমাদের প্রাণ রক্ষা করবার জন্য ঈশ্বরই তোমাদের আগে আমাকে পাঠিয়ে দিয়েছেন।
আদিপুস্তক 45:7 പര്യവേക്ഷണം ചെയ്യുക
4
আদিপুস্তক 45:4
তখন যোষেফ তাঁর ভাইদের বললেন, “তোমরা আমার কাছে এস।” তারা কাছে আসলে পর তিনি বললেন, “আমিই তোমাদের সেই ভাই যোষেফ; যারা মিসরে যাচ্ছিল তাদের কাছে তোমরা আমাকে বিক্রি করে দিয়েছিলে।
আদিপুস্তক 45:4 പര്യവേക്ഷണം ചെയ്യുക
5
আদিপুস্তক 45:6
দুর্ভিক্ষ চলছে এই দু’বছর ধরে। এটা আরও পাঁচ বছর চলবে। তখন ফসল বোনাও হবে না কাটাও হবে না।
আদিপুস্তক 45:6 പര്യവേക്ഷണം ചെയ്യുക
6
আদিপুস্তক 45:3
যোষেফ তাঁর ভাইদের বললেন, “আমি যোষেফ! আমার বাবা কি এখনও বেঁচে আছেন?” এই কথা শুনে তাঁর ভাইয়েরা ভয়ে কাঁপতে লাগল; তারা তাঁর কথার উত্তরই দিতে পারল না।
আদিপুস্তক 45:3 പര്യവേക്ഷണം ചെയ്യുക