1
যাত্রাপুস্তক 4:11-12
Pobitro Baibel
SBCL
কিন্তু সদাপ্রভু তাকে বললেন, “মানুষের মুখ কে তৈরী করেছেন? কে তাকে বোবা, বয়রা বা অন্ধ করেছেন? আর কে-ই বা তাকে চোখে দেখবার শক্তি দিয়েছেন? সে কি আমি সদাপ্রভু নই? তুমি এবার যাও। আমি নিজেই তোমাকে কথা বলতে সাহায্য করব আর যা বলবার তা তোমাকে শিখিয়ে দেব।”
താരതമ്യം
যাত্রাপুস্তক 4:11-12 പര്യവേക്ഷണം ചെയ്യുക
2
যাত্রাপুস্তক 4:10
মোশি সদাপ্রভুকে বললেন, “কিন্তু প্রভু, আমি কোন কালেই ভাল করে কথা বলতে পারি না। আগেও পারি নি আর তোমার এই দাসের সংগে তুমি কথা বলবার পরেও পারছি না। আমার মুখে কথা আট্কে যায়, আমার জিভ্ ভারী।”
যাত্রাপুস্তক 4:10 പര്യവേക്ഷണം ചെയ്യുക
3
যাত্রাপুস্তক 4:14
এই কথা শুনে সদাপ্রভু মোশির উপর ক্রোধে জ্বলে উঠলেন। তিনি বললেন, “তোমার ভাই লেবীয় হারোণ কি নেই? আমি জানি সে খুব ভাল করে কথা বলতে পারে। সে তোমার সংগে দেখা করতে আসছে। তোমাকে দেখে সে খুব খুশী হবে।
যাত্রাপুস্তক 4:14 പര്യവേക്ഷണം ചെയ്യുക