1
যাত্রাপুস্তক 11:1
Pobitro Baibel
SBCL
তখন সদাপ্রভু মোশিকে বললেন, “আমি ফরৌণ ও মিসর দেশকে আর একটা আঘাত দেব। তার পরে ফরৌণ এখান থেকে তোমাদের যেতে দেবে। তবে সে যখন তোমাদের যেতে দেবে তখন এখান থেকে তোমাদের সে একেবারে তাড়িয়েই বিদায় করবে।
താരതമ്യം
যাত্রাপুস্তক 11:1 പര്യവേക്ഷണം ചെയ്യുക
2
যাত্রাপুস্তক 11:5-6
তাতে মিসর দেশের সব পরিবারের প্রথম ছেলে মারা যাবে। সিংহাসনের অধিকারী ফরৌণের প্রথম ছেলে থেকে শুরু করে জাঁতা ঘুরানো দাসীর প্রথম ছেলে পর্যন্ত কেউ বাদ যাবে না। এছাড়া পশুদেরও প্রথম পুরুষ বাচ্চা মরে যাবে। এতে গোটা মিসর দেশে এমন কান্নার রোল উঠবে যা আগে কখনও ওঠে নি এবং আর কখনও উঠবেও না।
যাত্রাপুস্তক 11:5-6 പര്യവേക്ഷണം ചെയ്യുക
3
যাত্রাপুস্তক 11:9
সদাপ্রভু মোশিকে বলেছিলেন, “মিসর দেশে আমার আশ্চর্য কাজের সংখ্যা যেন বেড়ে যায় সেইজন্যই ফরৌণ তোমার কথা শুনবে না।”
যাত্রাপুস্তক 11:9 പര്യവേക്ഷണം ചെയ്യുക