রোমীয় 13
13
শাসনকর্তাদের প্রতি কর্তব্য
1প্রত্যেকেই দেশের শাসনকর্তাদের মেনে চলুক, কারণ ঈশ্বর যাঁকে শাসনকর্তা করেন তিনি ছাড়া আর কেউই শাসনকর্তা হতে পারেন না। ঈশ্বরই শাসনকর্তাদের নিযুক্ত করেছেন; 2এইজন্য শাসনকর্তার বিরুদ্ধে যে দাঁড়ায় সে ঈশ্বরের শাসন-ব্যবস্থার বিরুদ্ধেই দাঁড়ায়। যারা এই রকম করে তারা নিজেদের উপরে শাস্তি ডেকে আনে। 3যারা ভাল কাজ করে শাসনকর্তাদের ভয় করবার কোন কারণ তাদের থাকে না, কিন্তু যারা অন্যায় করে তারাই ভয় করে। শাসনকর্তাকে ভয় না করে কি তোমরা চলতে চাও? তাহলে যা ভাল তা-ই করতে থাক। তাতে তোমরা তাঁর কাছ থেকে প্রশংসা পাবে। 4তোমাদের মংগলের জন্যই তিনি ঈশ্বরের সেবাকারী হিসাবে কাজ করেন। তোমরা যদি অন্যায় কর তাহলে ভয় কর, কারণ অন্যায়কারীদের শাস্তি দেবার অধিকার তাঁর আছে। তিনি তো ঈশ্বরের সেবাকারী; যারা অন্যায় কাজ করে তাদের তিনি ঈশ্বরের হয়ে শাস্তি দেন। 5এইজন্য তোমরা শাসনকর্তাদের অধীনতা স্বীকার করতে বাধ্য। ঈশ্বরের শাস্তির ভয়েই যে কেবল তাঁদের অধীনতা স্বীকার করবে তা নয়, তোমাদের বিবেক পরিষ্কার রাখবার জন্যও তা করবে।
6আর সেইজন্যই তো তোমরা কর্ দিয়ে থাক, কারণ কর্-আদায়কারীরা তাঁদের কাজের দ্বারা ঈশ্বরের সেবা করছেন। 7যাঁর যা পাওনা তাঁকে তা দাও। যিনি কর্ আদায় করেন তাঁকে কর্ দাও; যিনি শুল্ক আদায় করেন তাঁকে শুল্ক দাও; যাঁকে শ্রদ্ধা করা উচিত তাঁকে শ্রদ্ধা কর; যাঁকে সম্মান করা উচিত তাঁকে সম্মান কর।
8অন্যের কাছে এক ভালবাসার ঋণ ছাড়া আর অন্য কোন ঋণ যেন তোমাদের না থাকে। যারা অন্যকে ভালবাসে তারা মোশির আইন-কানুন মেনে চলেছে। 9আদেশ আছে, “ব্যভিচার কোরো না, খুন কোরো না, চুরি কোরো না, লোভ কোরো না।” এই সব এবং এই রকম আরও অন্যান্য আদেশ মিলিয়ে এক কথায় বলা হয়েছে, “তোমার প্রতিবেশীকে নিজের মত ভালবেসো।” 10ভালবাসলে কেউ কারও ক্ষতি করে না। তাহলে দেখা যায়, ভালবাসার মধ্য দিয়েই সমস্ত আইন-কানুন পালন করা হয়।
11এতক্ষণ যা বললাম, এখনকার সময় বুঝে সেইভাবেই চল। ঘুম থেকে জাগবার সময় হয়েছে, কারণ যখন আমরা বিশ্বাস করেছিলাম তখনকার চেয়ে বরং এখনই উদ্ধার পাবার সময় কাছে এসে গেছে। 12রাত প্রায় শেষ, ভোর হয়ে আসছে; এইজন্য এস, আমরা অন্ধকারের কাজ ছেড়ে দিয়ে আলোর অস্ত্রশস্ত্র তুলে নিই। 13হৈ-হল্লা করে মদ খাওয়া এবং মাতলামিতে নয়, ব্যভিচার ও বিশৃঙ্খল জীবনে নয়, ঝগড়াঝাটি ও হিংসাতে নয়, কিন্তু যারা দিনের আলোয় চলাফেরা করে, এস, আমরা তাদের মত উপযুক্ত ভাবে জীবন কাটাই। 14তোমরা কাপড়ের মত করে প্রভু যীশু খ্রীষ্টকে দিয়ে নিজেদের ঢেকে ফেল; পাপ-স্বভাবের ইচ্ছা পূর্ণ করবার দিকে মন দিয়ো না।
Chwazi Kounye ya:
রোমীয় 13: SBCL
Pati Souliye
Kopye
Konpare
Pataje
Ou vle gen souliye ou yo sere sou tout aparèy ou yo? Enskri oswa konekte
© The Bangladesh Bible Society, 2000

: