Piibli äpi logo
Otsingu Ikoon

মথি 7

7
পরের বিচার করার বিষয়ে শিক্ষা
1তোমরা বিচার করো না, যেন তোমাদেরও বিচার করা না হয়। 2কেননা তোমরা যেভাবে বিচার কর, সেই একইভাবে তোমাদেরও বিচার করা হবে। তোমরা যেভাবে মেপে দাও, সেই একই-ভাবে তোমাদের জন্য মাপা হবে। 3আর তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে, তা-ই কেন দেখছো, কিন্তু তোমার নিজের চোখে যে কড়িকাঠ আছে, তা কেন ভেবে দেখছো না? 4অথবা তুমি কেমন করে আপন ভাইকে বলবে, এসো, আমি তোমার চোখ থেকে কুটাটি বের করে দিই? আর দেখ, তোমার নিজের চোখে কড়িকাঠ রয়েছে! 5হে ভণ্ড, আগে নিজের চোখ থেকে কড়ি-কাঠ বের করে ফেল, আর তখন তোমার ভাইয়ের চোখ থেকে কুটাটি বের করার জন্য সপষ্ট দেখতে পাবে।
6পবিত্র বস্তু কুকুরদেরকে দিও না এবং তোমাদের মুক্তা শূকরের সম্মুখে ফেলো না; পাছে তারা পা দিয়ে তা দলায় এবং ফিরে তোমাদেরকে আক্রমণ করে।
যাচ্ঞা কর, খোঁজ কর, আঘাত কর
7যাচ্ঞা কর, তোমাদেরকে দেওয়া যাবে; খোঁজ কর, পাবে; দ্বারে আঘাত কর, তোমাদের জন্য খুলে দেওয়া যাবে। 8কেননা যে কেউ যাচ্ঞা করে, সে গ্রহণ করে এবং যে খোঁজ করে, সে পায়। আর যে আঘাত করে, তার জন্য খুলে দেওয়া যাবে। 9তোমাদের মধ্যে এমন লোক কে যে, তার পুত্র রুটি চাইলে তাকে পাথর দেবে, 10কিংবা মাছ চাইলে তাকে সাপ দেবে? 11অতএব তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করতে জান, তবে এটা কত বেশি নিশ্চয় যে, তোমাদের বেহেশতী পিতা, যারা তাঁর কাছে যাচ্ঞা করে, তাদেরকে উত্তম উত্তম দ্রব্য দান করবেন।
উপযুক্ত পথ
12অতএব সমস্ত বিষয়ে তোমরা যা যা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাদের প্রতি সেরকম করো; কেননা এ-ই শরীয়তের ও নবীদের কিতাবের সার।
সরু ও চওড়া দরজা
13সঙ্কীর্ণ দ্বার দিয়ে প্রবেশ কর; কেননা সর্বনাশে যাবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই তা দিয়ে প্রবেশ করে; 14কেননা জীবনে যাবার দ্বার সঙ্কীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকেই তা পায়।
গাছ ও তার ফল
15ভণ্ড নবীদের থেকে সাবধান; তারা মেষের বেশে তোমাদের কাছে আসে, কিন্তু অন্তরে গ্রাসকারী নেকড়ে বাঘ। 16তোমরা তাদের ফল দ্বারাই তাদেরকে চিনতে পারবে। লোকে কি কাঁটা গাছ থেকে আঙ্গুর ফল, কিংবা শিয়ালকাঁটা থেকে ডুমুর ফল সংগ্রহ করে? 17সেই ভাবে প্রত্যেক ভাল গাছে ভাল ফল ধরে, কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে। 18ভাল গাছে মন্দ ফল ধরতে পারে না এবং মন্দ গাছে ভাল ফল ধরতে পারে না। 19যে কোন গাছে ভাল ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। 20অতএব তোমরা ওদের ফল দ্বারাই ওদেরকে চিনতে পারবে।
আত্ম প্রবঞ্চনার বিষয়ে
21যারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তারা সকলেই যে বেহেশতী-রাজ্যে প্রবেশ করতে পারবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার বেহেশতী পিতার ইচ্ছা পালন করে, সেই পারবে। 22সেদিন অনেকে আমাকে বলবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভবিষ্যদ্বাণী বলি নি? আপনার নামেই কি বদ-রূহ্‌ ছাড়াই নি? আপনার নামেই কি অনেক কুদরতি-কাজ করি নি? 23তখন আমি তাদেরকে স্পষ্টই বলবো, আমি কখনও তোমাদেরকে চিনি না; হে দুর্বৃত্তরা, আমার কাছ থেকে দূর হও।
যারা শুনে ও পালন করে
24অতএব যে কেউ আমার এসব কালাম শুনে পালন করে, তাকে এমন এক জন বুদ্ধিমান লোকের মত বলতে হবে, যে পাথরের উপরে তার বাড়ি নির্মাণ করলো। 25পরে বৃষ্টি নামলো, বন্যা আসল, বায়ু বইলো এবং সেই বাড়িতে লাগল, তবুও তা পড়লো না, কারণ পাথরের উপরে তার ভিত্তিমূল স্থাপিত হয়েছিল। 26আর যে কেউ আমার এসব কালাম শুনে পালন না করে, তাকে এমন এক জন নির্বোধ লোকের মত বলতে হবে, যে বালুকণার উপরে তার বাড়ি নির্মাণ করলো। 27পরে বৃষ্টি নামলো, বন্যা আসল, বায়ু বইলো এবং সেই বাড়িতে আঘাত করলো; তাতে তা পড়ে গেল ও তার পতন ঘোরতর হল।
28ঈসা যখন এসব কথা বলা শেষ করলেন তখন লোকেরা তাঁর উপদেশে চমৎকার জ্ঞান করলো; 29কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির মত তাদেরকে উপদেশ দিতেন, তাদের আলেমদের মত নয়।

Praegu valitud:

মথি 7: BACIB

Tõsta esile

Kopeeri

Võrdle

Jaga

None

Kas soovid, et sinu esiletõstmised oleksid salvestatud kõigis sinu seadmetes? Registreeru või logi sisse