1
প্রেরিত 20:35
Kitabul Mukkadas
MBCL
আমি যা করেছি তা সব কিছুতেই আপনাদের দেখিয়েছি যে, এই রকম কঠিন পরিশ্রমের দ্বারা দুর্বলদের সাহায্য করা উচিত এবং হযরত ঈসার এই কথা আমাদের মনে রাখা উচিত যে, ‘পাওয়ার চেয়ে দেওয়াতে আরও বেশী দোয়া রয়েছে।’ ”
Võrdle
Avasta প্রেরিত 20:35
2
প্রেরিত 20:24
কিন্তু আমার কাছে আমার প্রাণের কোন দাম নেই। আমার একমাত্র ইচ্ছা এই, যেন আমি শেষ পর্যন্ত দৌড়াতে পারি, অর্থাৎ হযরত ঈসা যে কাজের ভার আমাকে দিয়েছেন তা শেষ করতে পারি। সেই কাজ হল আল্লাহ্র রহমতের সুসংবাদের বিষয়ে সাক্ষ্য দেওয়া।
Avasta প্রেরিত 20:24
3
প্রেরিত 20:28
আপনারা নিজেদের সম্বন্ধে সতর্ক থাকুন, আর পাক-রূহ্ যে ঈমানদার দলের ভার পরিচালক হিসাবে আপনাদের উপর দিয়েছেন তাদের সম্বন্ধেও সতর্ক থাকুন। রাখাল যেমন তার ভেড়ার পালের দেখাশোনা করে ঠিক তেমনি করে আপনারাও ইমাম হিসাবে আল্লাহ্র জামাতের দেখাশোনা করুন। আল্লাহ্ সেই জামাতকে নিজের রক্ত দিয়ে কিনেছেন।
Avasta প্রেরিত 20:28
4
প্রেরিত 20:32
“আল্লাহ্ ও তাঁর কালামের হাতে এখন আমি আপনাদের তুলে দিচ্ছি। আল্লাহ্র কালাম তাঁর রহমতের বিষয় বলে, আর আপনাদের গড়ে তুলবার ক্ষমতা সেই কালামের আছে। এছাড়া আল্লাহ্ তাঁর নিজের বান্দাদের জন্য যা কিছু রেখেছেন সেই কালাম আপনাদের তাও দিতে পারবে।
Avasta প্রেরিত 20:32