তোমরা যিরূশালেমের শান্তির জন্য এই প্রার্থনা কর,
“যারা যিরূশালেমকে ভালবাসে তাদের মংগল হোক।
তার চারপাশের দেয়ালের ভিতরে শান্তি থাকুক,
আর তার রাজবাড়ীর দালান-কোঠার মধ্যে থাকুক মংগল।”
আমার ভাই-বন্ধুদের মংগলের জন্যই আমি বলব,
“যিরূশালেমের মধ্যে শান্তি থাকুক।”