1 থিষলনীকীয় 4
4
ঈশ্বরকে সন্তুষ্ট করা
1আরও বলি ভাইয়েরা, ঈশ্বরকে সন্তুষ্ট করবার জন্য কিভাবে চলা উচিত সেই শিক্ষা তো তোমরা আমাদের কাছে পেয়েছ, আর সত্যিই তোমরা সেইভাবেই চলছ। তবুও প্রভু যীশুর হয়ে আমরা তোমাদের অনুরোধ করছি ও উপদেশ দিচ্ছি যেন তোমরা আরও বেশী করে সেইভাবে চল। 2প্রভু যীশুর কাছ থেকে অধিকার পেয়ে আমরা তোমাদের কি কি আদেশ দিয়েছি তা তোমাদের জানা আছে।
3ঈশ্বরের ইচ্ছা এই-তোমরা পবিত্র হও, অর্থাৎ সব রকম ব্যভিচার থেকে দূরে থাক, 4-5আর যারা ঈশ্বরকে জানে না সেই অযিহূদীদের মত দেহের কামনার বশে না চলে তোমরা প্রত্যেকে নিজের দেহকে পবিত্রভাবে সম্মানের সংগে দমনে রাখতে শেখ। 6এই ব্যাপারে অন্যায় করে কেউ যেন কোন ভাইকে না ঠকায়। আমরা আগেই তোমাদের বলেছি এবং সাবধান করে দিয়েছি যে, এই সব অন্যায়ের জন্য প্রভুই শাস্তি দেবেন, 7কারণ ঈশ্বর অশুচি ভাবে চলবার জন্য আমাদের ডাকেন নি, পবিত্রভাবে চলবার জন্যই ডেকেছেন। 8সেইজন্য এই শিক্ষা যে অগ্রাহ্য করে সে মানুষকে অগ্রাহ্য করে না, বরং যিনি তাঁর পবিত্র আত্মাকে তোমাদের দান করেছেন সেই ঈশ্বরকেই অগ্রাহ্য করে।
9ভাইয়ের প্রতি ভাইয়ের ভালবাসা সম্বন্ধে তোমাদের কাছে কিছু লিখবার দরকার নেই, কারণ ঈশ্বরই তোমাদের একে অন্যকে ভালবাসতে শিখিয়েছেন। 10আর সত্যিই তোমরা ম্যাসিডোনিয়া প্রদেশের সব ভাইদের ভালবাস। কিন্তু ভাইয়েরা, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ হল তোমাদের এই ভালবাসা যেন আরও বেড়ে যায়। 11আমরা তোমাদের যে আদেশ দিয়েছি সেইমত শান্ত জীবন কাটাতে, নিজের কাজে ব্যস্ত থাকতে এবং নিজের হাতে পরিশ্রম করতে বিশেষভাবে আগ্রহী হও, 12যেন বাইরের লোকদের চোখে তোমাদের চলাফেরা উপযুক্ত হয় এবং অন্যের উপর নির্ভর করতে না হয়।
প্রভুর ফিরে আসা
13ভাইয়েরা, আমরা চাই না যারা মারা গেছে তাদের কি হবে সেই সম্বন্ধে তোমাদের অজানা থাকে, যেন যাদের মনে কোন আশা নেই তাদের মত করে তোমরা দুঃখে ভেংগে না পড়। 14আমরা যখন বিশ্বাস করি যীশু মরেছিলেন এবং আবার জীবিত হয়ে উঠেছেন তখন আমরা এও বিশ্বাস করি, যারা যীশুর সংগে যুক্ত হয়ে মারা গেছে ঈশ্বর তাদেরও যীশুর সংগে নিয়ে যাবেন। 15প্রভুর শিক্ষামতই আমরা তোমাদের বলছি, আমরা যারা জীবিত আছি এবং প্রভুর ফিরে আসা পর্যন্ত জীবিত থাকব, আমরা কোনমতেই সেই মৃতদের আগে যাব না। 16জোর গলায় আদেশের সংগে এবং প্রধান দূতের ডাক ও ঈশ্বরের তূরীর ডাকের সংগে প্রভু নিজেই স্বর্গ থেকে নেমে আসবেন। খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে যারা মারা গেছে তখন তারাই প্রথমে জীবিত হয়ে উঠবে। 17তার পরে আমরা যারা জীবিত ও বাকী থাকব, আমাদেরও আকাশে প্রভুর সংগে মিলিত হবার জন্য তাদের সংগে মেঘের মধ্যে তুলে নেওয়া হবে। আর এইভাবে আমরা চিরকাল প্রভুর সংগে থাকব। 18সেইজন্য তোমরা এই সব কথা বলে একে অন্যকে সান্ত্বনা দাও।
دیاریکراوەکانی ئێستا:
1 থিষলনীকীয় 4: SBCL
بەرچاوکردن
لەبەرگرتنەوە
بەراوردکردن
هاوبەشی بکە
دەتەوێت هایلایتەکانت بپارێزرێت لەناو ئامێرەکانتدا> ? داخڵ ببە
© The Bangladesh Bible Society, 2000