ইয়োব 9
9
ইয়োব।
1তারপর ইয়োব উত্তর দিলেন এবং বললেন,
2বাস্তবিক,
আমি জানি যে এটাই সত্যি।
কিন্তু কি করে একজন লোক ঈশ্বরের কাছে ধার্মিক হতে পারে?
3যদি সে ঈশ্বরের সঙ্গে তর্ক করতে চায়,
সে তাঁকে হাজার বারেও একবার উত্তর দিতে পারে না।
4ঈশ্বর হৃদয়ে জ্ঞানী এবং বলশালী শক্তিতে;
কে কবে তাঁর বিরুদ্ধে নিজেকে কঠিন করছে
এবং সফল হয়েছে?
5তিনি যিনি পাহাড় সরিয়ে দেন কাউকে সাবধান না করেই,
যখন তিনি তাঁর রাগে তাদের উল্টিয়ে ফেলেন,
6তিনি যিনি পৃথিবীকে তার জায়গা থেকে নাড়ান
এবং তার ভিত গুলো কাঁপান।
7ইনি সেই একই ঈশ্বর যিনি সূর্যকে উঠতে বারণ করেন
এবং তা ওঠেনি এবং যিনি তারাদের ঢেকে দিয়েছেন,
8যিনি নিজেই আকাশকে প্রসারিত করেন
এবং যিনি সমুদ্রের ঢেউয়ের উপর হাঁটেন
এবং তাদের শান্ত করেন,
9যিনি সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, কৃত্তিকা (নক্ষত্র বিশেষ)
এবং দক্ষিণে নক্ষত্রপুঞ্জ বানিয়েছেন।
10ইনি সেই একই ঈশ্বর যিনি মহান কার্য ও ধারণাতীত কাজ করেছেন,
সত্যিই, অসংখ্য আশ্চর্য্য কাজ করেছেন।
11দেখ, তিনি আমার কাছ থেকে যান
এবং আমি তাঁকে দেখতে পাই না;
তিনি পাশ দিয়ে চলে যান,
কিন্তু আমি উপলদ্ধি করতে পারি না।
12যদি তিনি কোন ক্ষতিগ্রস্ত লোককে ধরেন,
কে তাঁকে বারণ করবে?
কে তাঁকে বলতে পারে,
আপনি কি করছেন?
13ঈশ্বর তাঁর রাগ ফিরিয়ে নেবেন না;
রাহাবের সাহায্যকারীরা তাঁর সামনে নত হয়।
14আমি তাঁকে কত কম উত্তর দিতে পারি,
আমি কেমন করে কথা বাছব তাঁর সঙ্গে তর্ক বিতর্ক করার জন্য?
15এমনকি যদিও আমি ধার্মিক হই,
আমি তাঁকে উত্তর দিতে পারব না;
আমি শুধু আমার বিচারকের কাছে দয়ার জন্য বিনতি করতে পারি।
16এমনকি যদিও আমি ডাকি
এবং তিনি আমায় উত্তর দেন,
আমি বিশ্বাস করতে পারব না যে তিনি আমার কথা শুনছিলেন।
17কারণ তিনি আমায় প্রচণ্ড ঝড়ে ভেঙে ফেলেন
এবং অকারণে আমার ক্ষত বৃদ্ধি করেন।
18তিনি এমনকি আমায় শ্বাস নেওয়ারও অনুমতি দেননি;
পরিবর্তে, তিনি আমায় তিক্ততায় পূর্ণ করেছেন।
19যদি আমরা শক্তির কথা বলি,
কেন, তিনি ক্ষমতাশালী!
এবং যদি আমরা ন্যায়বিচারের কথা বলি তিনি বলেন,
কে আমায় প্রশ্ন করবে?
20এমনকি যদিও আমি ধার্মিক হই,
আমার নিজের মুখ আমায় দোষী করবে;
এমনকি যদিও আমি নিখুঁত হই,
তবুও এটা আমায় অপরাধী প্রমাণ করবে।
21আমি সিদ্ধ, কিন্তু আমি আর আমার নিজের পরোয়া করি না;
আমি নিজে আমার জীবনকে ঘৃণা করি।
22সবই ত এক, এটা আমি কেন বলছি যে তিনি ধার্ম্মিককে
এবং পাপীকে একসঙ্গে ধ্বংস করবেন।
23যদি চাবুক হঠাৎ হত্যা করে,
তিনি নির্দোষের কষ্টে হাঁসবেন।
24পৃথিবী পাপীদের হাতে দেওয়া হয়েছে;
ঈশ্বর এর বিচারকদের মুখ ঢেকে দিয়েছেন।
যদি তা না হয় তবে কে এটা করেছে,
তাহলে তিনি কে?
25পত্রবাহকের থেকেও আমার দিন গুলো দ্রুতগামী;
আমার দিন গুলো উড়ে যায়;
তারা কোথাও মঙ্গল দেখতে পায় না।
26তারা নলখাগড়ার নৌকার মত দ্রুত
এবং তারা ঈগল পাখির মত দ্রুত যা হঠাৎ আক্রমণ করে শিকারের ওপর পড়ে।
27যদি আমি বলি যে আমি আমার অভিযোগের বিষয় ভুলে যাব,
যে আমি আমার মুখের বিষন্নতা দূর করব এবং খুশি হব,
28আমি আমার সব দুঃখের জন্য ভয় পাব
কারণ আমি জানি যে তুমি আমায় নির্দোষ মনে করবে না।
29আমি দোষী হব; তাহলে কেন,
আমি বৃথাই চেষ্টা করব?
30যদি আমি নিজেকে বরফ জলে ধুই
এবং আমার হাতকে চিরকালের মত সাবান দিয়ে পরিষ্কার করি।
31ঈশ্বর আমায় ডোবায় ডুবিয়ে দেবেন
এবং আমার নিজের কাপড় আমাকে ঘৃণা করবে।
32কারণ ঈশ্বর মানুষ নন,
যেমন আমি, যে আমি তাঁকে উত্তর দিতে পারি,
যে আমরা একসঙ্গে তাঁর বিচারস্থানে আসতে পারি।
33আমাদের মধ্যে কোন বিচারক নেই
যে আমাদের দুজনের উপর হাত রাখবেন।
34অন্য কোন বিচারক নেই
যে ঈশ্বরের লাঠি আমার ওপর থেকে সরাতে পারে,
যে তাঁর ভয়ানক ভীতি থেকে আমাকে সরিয়ে রাখে।
35তারপর আমি কি কথা বলব
এবং তাঁকে ভয় করব না। কিন্তু এখন যা অবস্থা,
আমি এটা করতে পারব না।
Currently Selected:
ইয়োব 9: IRVBen
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
BEN-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.