YouVersion Logo
Search Icon

ইয়োব 5

5
1এখন ডাক, এখানে কি কেউ আছে যে তোমায় উত্তর দেবে?
কোন পবিত্র ব্যক্তির দিকে তুমি ফিরবে?
2কারণ রাগ বোকা মানুষকে মেরে ফেলে;
হিংসা বোকা মানুষকে মারে।
3আমি একজন বোকা মানুষকে দৃঢ় প্রতিষ্ঠিত হতে দেখেছি,
কিন্তু তক্ষুনি আমি তার ঘরকে অভিশাপ দিলাম।
4তার সন্তানেরা নিরাপদ জায়গা থেকে অনেক দূরে;
তারা শহরের দরজায় চূর্ণ হয়েছে। তাদের উদ্ধার করার কেউ নেই,
5তাদের শস্য অন্যরা খেয়ে নিয়েছে যারা ক্ষুধার্ত ছিল,
লোকেরা এমনকি কাঁটার বেড়ার মধ্যে থেকেও নেয়;
যারা তাদের সম্পত্তির জন্য আকুল আকাঙ্খী,
লোকেরা তাদের সম্পত্তি গ্রাস করেছে।
6কারণ সমস্যা মাটি থেকে বেরিয়ে আসে না;
না ঝামেলা মাটি থেকে জন্মায়;
7কিন্তু মানবজাতি নিজের ঝামেলা নিজে তৈরী করে,
ঠিক যেমন আগুনের ফুলকি উপরে ওড়ে।
8কিন্তু আমার জন্য, আমি ঈশ্বরের দিকে ফিরব;
তাঁর কাছে আমি আমার অভিযোগ সমর্পণ করব,
9তিনি যিনি মহান
এবং অসামান্য কাজ করেছেন,
অসংখ্য আশ্চর্য্য জিনিস করেছেন।
10তিনি পৃথিবীতে বৃষ্টি দেন
এবং মাঠে জল পাঠান।
11তিনি এটা করেছেন যাতে যারা নিচু তাদের উঁচু করতে
এবং যারা ছাইয়ে বসে শোক করছিল তাদের নিরাপত্তা দিতে তোলেন।
12তিনি ধূর্তদের পরিকল্পনা বিফল করেন,
যাতে তাদের হাত তাদের ষড়যন্ত্র বয়ে না নিয়ে যেতে পারে।
13তিনি জ্ঞানীদের তাদের ধূর্ততায় ধরেন;
চালাক লোকের পরিকল্পনা তাড়াতাড়ি শেষ হবে।
14তারা দিনের রবেলায় অন্ধকারের সঙ্গে মিলিত হয়
এবং দুপুরে তারা রাতের মত হাতড়ায়।
15কিন্তু তিনি গরিবদের রক্ষা করেছেন তাদের মুখের তলোয়ার থেকে
এবং অতি দরিদ্রদের শক্তিশালীদের হাত থেকে রক্ষা করেছেন।
16তাই গরিবের আশা আছে
এবং অন্যায়ী সে তার নিজের মুখ বন্ধ করেছে।
17দেখ, সেই মানুষ ধন্য সেই ব্যক্তি যাকে ঈশ্বর সংশোধন করেন;
এই জন্য, সর্বশক্তিমানের সংশোধন করার উদ্দেশ্যে দেওয়া শাস্তিকে তুচ্ছ করো না।
18কারণ তিনি আঘাত করেন
এবং তারপর বেঁধে দেন; তিনি আঘাত করেন
এবং তারপর তাঁর হাত সুস্থ করেন।
19তিনি তোমায় ছয়টি সমস্যা থেকে উদ্ধার করবেন;
প্রকৃত পক্ষে, সাতটি সমস্যা থেকে,
কোন মন্দ তোমায় স্পর্শ করবে না।
20দূর্ভিক্ষে তিনি তোমায় মৃত্যু থেকে উদ্ধার করবেন;
যুদ্ধে তলোয়ারের শক্তি থেকে উদ্ধার করবেন।
21তুমি জিভের চাবুক থেকে গুপ্ত থাকবে
এবং যখন বিনাশক আসবে তখন তুমি ভয় পাবে না।
22তুমি বিনাশ ও দূর্ভিক্ষে হাঁসবে
এবং তুমি জঙ্গলের পশুদের থেকে ভয় পাবে না।
23কারণ তোমার মাঠের পাথরের সঙ্গে তোমার এক চুক্তি থাকবে;
তুমি জঙ্গলের পশুদের সঙ্গে শান্তিতে থাকবে।
24তুমি জানবে যে তোমার তাঁবু নিরাপত্তায় আছে;
তুমি তোমার ভেড়ার পাল দেখতে যাবে
এবং দেখবে কিছুই হারায়নি।
25তুমি আরও জানবে যে তোমার বংশ মহান হবে,
তোমার সন্তানসন্ততি মাঠের ঘাসের মত হবে।
26তুমি তোমার কবরে আসবে পূর্ণ বয়সে,
যেমন শস্যের আঁটি তুলে নিয়ে যাওয়া হয় খামারে।
27দেখ, আমরা এ বিষয়ে পরীক্ষা করে দেখেছি;
এটা এরকম, এটা শোন
এবং এটা জানো নিজের জন্য।

Currently Selected:

ইয়োব 5: IRVBen

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in