উপদেশক 4
4
1এ জগতে চলছে যে অন্যায় অত্যাচার তার কথা আমি ভাবতে লাগলাম, দেখলাম, কাঁদছে দলিত মানুষ, তাদের চোখের জল মুছে দেবার কেউ নেই, কেউ নেই তাদের পাশে দাঁড়াবার, কারণ ক্ষমতা রয়েছে অত্যাচারীর হাতে। 2মনে হচ্ছে আমার, যারা বেঁচে আছে তাদের চেয়ে যারা মরে গেছে তারাই বরং সুখী। 3কিন্তু এদের চেয়েও সুখী তারা যারা জন্মায় নি এখনও। কারণ জগতে যে সব দুষ্কর্ম ঘটছে তা তারা দেখেনি।
4মানুষ কিসের জন্য এত পরিশ্রম করে, তা-ও জেনেছি আমি। এর কারণ প্রতিবেশীর সাথে মানুষের প্রতিদ্বন্দিতা। কিন্তু এ-ও তো অসার আলেয়ার পিছনে ছুটে চলা। 5মূর্খই বসে থাকে হাত গুটিয়ে এবং অনাহারে শুকিয়ে মরে। 6তবু দুহাতে পরিশ্রম করে আলেয়ার পিছনে ছুটে চলার চেয়ে শান্তিতে এক মুঠো সম্পদ ভোগ করা ভাল।
7মানব জীবনে আমি আর একটি বিষয় দেখলাম, যা আমার মনে প্রশ্ন জাগায়। 8নিঃসঙ্গ এক ব্যক্তি, সংসারে সে একা, তার কোনও সন্তান নেই, ভাই বন্ধু কেউ নেই, তবুও শেষ নেই তার পরিশ্রমের, নেই তার ধনাসক্তির নিবৃত্তি। সে কখনও তো দেখে না ভেবে কার জন্যে সে নিজেকে বঞ্চিত করেছে, করে চলেছে এত পরিশ্রম? এ সবই আমার বোধের অতীত।
9এক জনের চেয়ে দুজন ভাল, কারণ দুজনের মিলিত প্রচেষ্টা কার্যকরী হয় বেশী। 10তাদের একজন যদি অক্ষম হয়, তবে তাকে সাহায্য করতে পারবে অন্যজন। একান্ত অভাগা সে, জীবনে যে একা; যদি কখনও সে পড়েও যায়, তবে কেউ থাকে না তাকে তোলার। 11যদি দুজনে একত্রে শোয়, তবে অবশ্যই তারা গরমে থাকে, কিন্তু একা লোক উষ্ণতা পেতে পারে না। 12একা লোককে পরাস্ত করা যায় সহজেই, দুজন হলে একসাথে রুখে দাঁড়ায়, ত্রিগুণ রজ্জু সহজে যায় না ছেঁড়া।
13-14কোন ব্যক্তি গরীব অবস্থা থেকে দেশের রাজা হতে পারে, কিম্বা উন্নীত হতে পারে কারাগার থেকে সিংহাসনে। কিন্তু সে যদি বৃদ্ধ বয়সে বুদ্ধি হারায়, কারও পরামর্শ নিতে না চায়, তাহলে তার চেয়ে একজন গরীব অথচ বুদ্ধিমান তরুণ অনেক ভাল। 15মানুষের স্বভাবের কথা আমি ভাবতে লাগলাম, মনে হল, কোনও এক যুবক হয়তো কোনও এক দেশের রাজা হবে, 16তার অধীনে থাকবে অসংখ্য অনুগামী প্রজা, কিন্তু যেদিন সে থাকবে না, সেদিন তার অবদানের কথা কেউ আর ভুলেও আনবে না মনে। এ-ও আমার বোধের অতীত।
Currently Selected:
উপদেশক 4: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.

: