উপদেশক 3
3
নির্দিষ্ট কাল
1জগতের সব কিছুর জন্যই আছে নির্দিষ্ট কাল, সর্ব কর্মের জন্য রয়েছে নির্ধারিত সময়।
2জন্ম ও মৃত্যুর কাল নির্ধারিত আছে,
আছে রোপণ ও আহরণের কাল।
3আছে হনন ও নিরাময়ের নির্দিষ্ট কাল,
ভাঙ্গা ও গড়ার কাল।
4আছে হাসি-কান্নার কাল, শোক,
দুঃখ ও নৃত্যগীতের কাল।
5আছে ছড়িয়ে দেওয়া ও কুড়িয়ে নেওয়ার কাল,
আছে মিলন ও বিরহের কাল।
6আছে অন্বেষণ ও হারানোর কাল,
এবং আয় ও ব্যয়ের কাল।
7আছে ছিঁড়ে ফেলা ও জোড়া দেওয়ার কাল,
নীরবতা ও মুখরতার কাল।
8আছে ভালবাসা ও ঘৃণ্য করার কাল,
এবং সংগ্রাম ও শান্তির কাল।
9আবার ভাবি আমি, পরিশ্রম করে কি লাভ হয় মানুষের? 10বুঝলাম, কর্মের দায়িত্ব দিয়ে মানবকুলকে সচল রাখেন ঈশ্বর। 11ঈশ্বর সমস্ত বিষয়ের জন্য উপযুক্ত কাল নিরূপিত করেছেন। অতীত ও ভবিষ্যৎ সম্বন্ধে কিছু ধারণা দিলেও ঈশ্বরের কাজের আদি-অন্ত বোঝার ক্ষমতা মানুষকে দেওয়া হয় নি। 12আমি উপলব্ধি করলাম, মানুষের আয়ু যতদিন, ততদিন আনন্দে সৎজীবন যাপন করাই শ্রেয়। 13সুতরাং আমাদের উচিত পূর্ণ আনন্দে শ্রমফল ভোগ করা, এই-ই ঈশ্বরের অভিপ্রায়।
14আমি জানি, ঈশ্বর যা কিছু করেন, সবই হয় চিরস্থায়ী, তার সঙ্গে কিছু যোগ করা যায় না, কিছু বাদ দেওয়াও যায় না তা থেকে। ঈশ্বর করেছেন এই ব্যবস্থা যেন মানুষ তাঁকে সসম্ভ্রমে স্মরণে রাখে। 15সংসারে যা কিছু ঘটে বা ঘটতে পারে, তা সবই ঘটে যাওয়া ঘটনার পুরনাবৃত্তি মাত্র, ঈশ্বরের এও এক আশ্চর্য বিধান।
জগতে অবিচার
16এ ছাড়াও আমি আর একটি বিষয় লক্ষ্য করেছি, এ জগতে যেখানে আশা করা যায় ন্যায় ও সুবিচার, সেখানেই দেখি অবিচারের ঘন অন্ধকার। 17আমি তাই এই সিদ্ধান্তে এলাম: স্বয়ং ঈশ্বরই যখন সর্ববিষয় ও সর্ব কর্মের জন্য সময় নির্দিষ্ট করেছেন, তখন তিনিই যথা সময়ে করবেন ভালোমন্দের বিচার। 18আমি এলাম আরও এক সিদ্ধান্তে, নানান পরীক্ষার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের দেখাতে চান আমরা নিছক পশু মাত্র। 19কারণ মানুষের যে পরিণতি, পশুরও পরিণতি তাই-ই। উভয়েরই মৃত্যু হয় একই ভাবে, উভয়েই এক ধরণের জীব, পশুর চেয়ে কোন অংশেই মানুষ শ্রেয় নয়। এও এক বিরাট রহস্য! 20সকলেরই শেষ গতি এক, সকলেরই উৎপত্তি ধূলি থেকে, আবার ধূলিতেই মিলাবে সকলে। 21কে বলতে পারে, মানুষের আত্মা হবে ঊর্ধ্বগামী আর পশুর আত্মা যাবে পাতালে? 22বুঝলাম, আপন উপার্জিত ধন ভোগ করাই মানুষের সঙ্গত কর্ম। এই-ই তার জন্য নির্ধারিত, কারণ, তারপর কি ঘটবে তা কে বলতে পারে?
Currently Selected:
উপদেশক 3: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.

: