আমোষ ভূমিকা
ভূমিকা
আমোষ ছিলেন একজন ভেড়ার রাখাল ও ডুমুর গাছের দেখাশোনাকারী। তিনি এমন সময় ভবিষ্যদ্বাণী বলেছিলেন যখন আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থা ইস্রায়েলের উত্তর দিকের রাজ্যের পক্ষে ছিল। অনেক জায়গা ইস্রায়েলের অধিকারে এসেছিল এবং শমরিয়া হয়েছিল ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র। শমরিয়া শহরের ধনী লোকেরা বড় বড় বাড়ী তৈরী করে খোদাই-করা হাতীর দাঁতের কারুকাজ দিয়ে সেগুলো সাজিয়েছিল। বিশ্রামবারের বাধা-নিষেধের জন্য ব্যবসায়ীরা অধৈর্য হয়ে উঠেছিল। ধনী এবং ক্ষমতাশালী লোকেরা অত্যাচারী ও খারাপ ছিল। আদালতগুলোতে ন্যায়বিচার ছিল না। ধর্ম ছিল হয় ভান করা না হয় প্রতিমাপূজা করা। চারদিকে ছিল কুসংস্কার এবং চরিত্রহীনতা। ঈশ্বর আমোষের কাছে যা প্রকাশ করেছিলেন তাতে তাঁকে জানানো হয়েছিল যে, এই রকম অবস্থা স্থায়ী হতে পারে না এবং ইস্রায়েলের উপর শাস্তি নেমে আসছে। আমোষ দক্ষিণ দিকের যিহূদা রাজ্যে তাঁর বাড়ী থেকে বের হয়ে উত্তর দিকের ইস্রায়েল রাজ্যে গিয়েছিলেন। যে শাস্তি আসছে তার জন্য ইস্রায়েলীয়েরা যাতে সতর্ক হয় ও অনুতাপ করে সেইজন্য তিনি প্রচারক-নবী হিসাবে সেই দেশে গিয়েছিলেন।
বিষয় সংক্ষেপ:
(ক) আটটি জাতিকে শাস্তির ভয় দেখানো (১ ও ২ অধ্যায়)
(খ) ইস্রায়েলের দোষ এবং শাস্তি (৩-৬ অধ্যায়)
(গ) যে শাস্তি আসছে তার চিহ্নগুলো (৭:১-৯:১০ পদ)
(ঘ) ভবিষ্যতে ইস্রায়েলের পুনস্থাপন (৯:১১-১৫ পদ)
Currently Selected:
আমোষ ভূমিকা: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000