1
উপদেশক 5:2
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
সেখানে গিয়ে বাচালতা করো না যেন, ঈশ্বরের সামনে যেন বলো না হঠকারী কোনও কথা। কারণ ঈশ্বর স্বর্গে আছেন আর মর্ত্যে রয়েছ তুমি, সুতরাং সংযত কর তোমার বাক্যালাপ।
Compare
Explore উপদেশক 5:2
2
উপদেশক 5:19
ঈশ্বর যদি কাউকে ধনসম্পত্তি দেন এবং সুযোগ দেন তাকে তা ভোগ করার, তাহলে সে কৃতজ্ঞচিত্তে ভোগ করুক তার উপার্জন, কারণ এও ঈশ্বরের অনুগ্রহেরই দান।
Explore উপদেশক 5:19
3
উপদেশক 5:10
ধনাসক্ত ব্যক্তি বহু ধনলাভেও তৃপ্ত হয় না কখনও সম্পদকামী ব্যক্তির সম্পদলাভের তৃষ্ণা কখনও মেটে না।
Explore উপদেশক 5:10
4
উপদেশক 5:1
পরমেশ্বরের মন্দিরে যাওয়ার সময় সতর্ক হও, সেখানে নির্বোধের মত বলিদান করতে যাওয়ার চেয়ে শিক্ষাগ্রহণ করতে যাওয়া অনেক ভাল। নির্বোধেরা জানে না যে তারা যা করছে, তা মন্দ।
Explore উপদেশক 5:1
5
উপদেশক 5:4
ঈশ্বরের উদ্দেশে যা মানত করবে, তা যত শীঘ্র সম্ভব পূর্ণ করবে। কারণ ঈশ্বর প্রীত হন না নির্বোধের আচরণে। যে মানত তুমি করবে তা অবশ্যই করবে পূর্ণ।
Explore উপদেশক 5:4
6
উপদেশক 5:5
মানত করার পর তা পূর্ণ না করার চেয়ে কোনও মানত না করাই ভাল।
Explore উপদেশক 5:5
7
উপদেশক 5:12
শ্রমিকের পর্যাপ্ত আহার না-ও জুটতে পারে, তবু সে সুখেই ঘুমায়। কিন্তু ধনীর পর্যাপ্ত আহার থাকলেও নিদ্রা তার সুখকর নয়।
Explore উপদেশক 5:12
8
উপদেশক 5:15
মানুষ ভূমিষ্ট হয় নগ্ন অবস্থায় আবার নগ্ন অবস্থাতেই তাকে চলে যেতে হয়। সে যা কিছু অর্জন করে সঙ্গে নিয়ে যেতে পারে না তার কিছুই। এও এক দুরূহ ব্যাপার, বোঝার চেষ্টা বৃথা।
Explore উপদেশক 5:15