1
উপদেশক 3:1
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
জগতের সব কিছুর জন্যই আছে নির্দিষ্ট কাল, সর্ব কর্মের জন্য রয়েছে নির্ধারিত সময়।
Compare
Explore উপদেশক 3:1
2
উপদেশক 3:2-3
জন্ম ও মৃত্যুর কাল নির্ধারিত আছে, আছে রোপণ ও আহরণের কাল। আছে হনন ও নিরাময়ের নির্দিষ্ট কাল, ভাঙ্গা ও গড়ার কাল।
Explore উপদেশক 3:2-3
3
উপদেশক 3:4-5
আছে হাসি-কান্নার কাল, শোক, দুঃখ ও নৃত্যগীতের কাল। আছে ছড়িয়ে দেওয়া ও কুড়িয়ে নেওয়ার কাল, আছে মিলন ও বিরহের কাল।
Explore উপদেশক 3:4-5
4
উপদেশক 3:7-8
আছে ছিঁড়ে ফেলা ও জোড়া দেওয়ার কাল, নীরবতা ও মুখরতার কাল। আছে ভালবাসা ও ঘৃণ্য করার কাল, এবং সংগ্রাম ও শান্তির কাল।
Explore উপদেশক 3:7-8
5
উপদেশক 3:6
আছে অন্বেষণ ও হারানোর কাল, এবং আয় ও ব্যয়ের কাল।
Explore উপদেশক 3:6
6
উপদেশক 3:14
আমি জানি, ঈশ্বর যা কিছু করেন, সবই হয় চিরস্থায়ী, তার সঙ্গে কিছু যোগ করা যায় না, কিছু বাদ দেওয়াও যায় না তা থেকে। ঈশ্বর করেছেন এই ব্যবস্থা যেন মানুষ তাঁকে সসম্ভ্রমে স্মরণে রাখে।
Explore উপদেশক 3:14
7
উপদেশক 3:17
আমি তাই এই সিদ্ধান্তে এলাম: স্বয়ং ঈশ্বরই যখন সর্ববিষয় ও সর্ব কর্মের জন্য সময় নির্দিষ্ট করেছেন, তখন তিনিই যথা সময়ে করবেন ভালোমন্দের বিচার।
Explore উপদেশক 3:17