1
উপদেশক 2:26
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
যে জন সুজন প্রিয় পাত্র তাঁর, তার আরাধ্য ঈশ্বর তাকে দেন প্রজ্ঞা, জ্ঞান ও সুখ অপার। কিন্তু দুর্জনকে নিয়োগ করেন তিনি উপার্জন এবং সঞ্চয় করার কর্মে, যেন ঈশ্বরের প্রিয়জনেরা লাভ করতে পারে সেই বঞ্চিত ধন। এ-ও রহস্যময়, বৃথা এ সব বোঝার চেষ্টা!
Compare
Explore উপদেশক 2:26
2
উপদেশক 2:24-25
ভোজনে, পানে আর আত্মবিনোদনে আপন উপার্জিত ধন ভোগ করাই তো মানুষের কর্ম। অবশেষে বুঝলাম, এ সবই নির্ধারণ করেছেন ঈশ্বর তার জন্য। তাঁর অনুগ্রহ বিনা কে পারে জীবন উপভোগ করতে?
Explore উপদেশক 2:24-25
3
উপদেশক 2:11
পরে আমি হিসেব করে দেখলাম, কঠোর পরিশ্রমে কত না ফসল তুলেছি ঘরে, তবু যা চেয়েছি আমি, তার সবই অধরাই রয়ে গেছে, এ যেন আলেয়ার পিছনে ছোটা!
Explore উপদেশক 2:11
4
উপদেশক 2:10
আমি যা চেয়েছি, পেয়েছি সবই। কোনও আনন্দ থেকে আমি বঞ্চিত করি নি নিজেকে। আমার সমস্ত কাজের জন্য গর্ব অনুভব করতাম আমি, মনে করতাম, এ সবই আমার কাজের পুরস্কার।
Explore উপদেশক 2:10
5
উপদেশক 2:13
বুঝলাম, অন্ধকারের চেয়ে আলো যেমন শ্রেয়, মূর্খতার চেয়ে তেমনই শ্রেয় প্রজ্ঞা।
Explore উপদেশক 2:13
6
উপদেশক 2:14
জ্ঞানবান সঠিক পথে চলে আর মূর্খ চলে ভুল পথে কিন্তু তবুও বলি, এই দুয়েরই পরিণতি এক।
Explore উপদেশক 2:14
7
উপদেশক 2:21
মানুষ জ্ঞান, বুদ্ধি ও দক্ষতায় যা কিছু অর্জন করে, তার সবই তাকে রেখে যেতে হয় এমন কারও জন্যে যে তার জন্য কিছু করেনি কখনও। এ কি নিষ্ঠুর পরিহাস!
Explore উপদেশক 2:21