1
যোয়েল 1:14
Pobitro Baibel
SBCL
তোমরা পবিত্র উপবাসের ব্যবস্থা কর; একটা বিশেষ সভা ডাক। বৃদ্ধ নেতাদের ও দেশে বাসকারী সবাইকে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ঘরে ডেকে আন এবং সদাপ্রভুর কাছে কান্নাকাটি কর।
Compare
Explore যোয়েল 1:14
2
যোয়েল 1:13
হে পুরোহিতেরা, তোমরা চট পরে শোক প্রকাশ কর; বেদীতে যারা সেবার কাজ কর তোমরা বিলাপ কর। যারা আমার ঈশ্বরের সেবা কর তোমরা এসে চট পরে রাত কাটাও, কারণ তোমাদের ঈশ্বরের ঘরে শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।
Explore যোয়েল 1:13
3
যোয়েল 1:12
আংগুর লতা শুকিয়ে গেছে ও ডুমুর গাছ মরে যাচ্ছে; ডালিম, খেজুর ও আপেল গাছ, এমন কি, ক্ষেতের সব গাছ শুকিয়ে গেছে। সত্যিই লোকদের মধ্য থেকে আনন্দ ফুরিয়ে গেছে।
Explore যোয়েল 1:12