মীখা 4
4
সদাপ্রভুর পাহাড়
1শেষকালে সমস্ত পাহাড়ের মধ্যে
সেই পাহাড়টাকেই সবচেয়ে উঁচুতে তোলা হবে ॥য়5 যেখানে সদাপ্রভুর ঘর আছে।
ছোট ছোট পাহাড়গুলোর চেয়ে
তাকে উঁচুতে তোলা হবে,
আর সব জাতি স্রোতের মত তার দিকে যাবে।
2অনেক জাতির লোক এসে বলবে,
“চল, আমরা সদাপ্রভুর পাহাড়ে উঠে যাই,
চল, যাকোবের ঈশ্বরের ঘরে যাই।
তিনি আমাদের তাঁর পথ সম্বন্ধে শিক্ষা দেবেন
আর আমরা তাঁর পথে চলব।”
তারা এই কথা বলবে, কারণ সিয়োন থেকে নির্দেশ দেওয়া হবে
আর যিরূশালেম থেকে বের হবে সদাপ্রভুর বাক্য।
3তিনি জাতিদের মধ্যে বিচার করে দেবেন
এবং দূরের শক্তিশালী লোকদের মধ্যে আপোষ-মীমাংসা করবেন।
তারা তাদের তলোয়ার ভেংগে লাংগলের ফাল গড়বে
আর বর্শা ভেংগে গড়বে ডাল ছাঁটবার ছুরি।
এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার উঠাবে না;
তারা আর যুদ্ধ করতে শিখবে না।
4প্রত্যেকে নিজের নিজের আংগুর লতার ও ডুমুর গাছের নীচে বসবে এবং কেউ তাদের ভয় দেখাবে না, কারণ সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই সেই কথা বলেছেন। 5সব জাতিরা তাদের দেব-দেবতার শক্তিতে কাজ করলেও আমরা চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর শক্তিতে কাজ করব।
সদাপ্রভুর পরিকল্পনা
6সদাপ্রভু বলছেন, “সেই দিন আমি খোঁড়াদের একত্র করব; যারা বন্দী হয়ে অন্য দেশে আছে, যাদের আমি দুঃখ দিয়েছি তাদের আমি এক জায়গায় জড়ো করব। 7আমি খোঁড়াদের বাঁচিয়ে রাখব এবং তাড়িয়ে দেওয়া লোকদের করব একটা শক্তিশালী জাতি। আমি সদাপ্রভু সেই দিন থেকে চিরকাল সিয়োন পাহাড়ে তাদের উপরে রাজত্ব করব। 8হে ভেড়ার রাখালের পাহারা-ঘর, হে সিয়োন-কন্যার দুর্গ, আগের রাজ্য তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে; রাজা আবার যিরূশালেমে রাজত্ব করবে।”
9কেন তুমি এখন জোরে জোরে কাঁদছ? তোমার কি রাজা নেই? তোমার পরামর্শদাতা কি মরে গেছে? সেইজন্য কি প্রসব-ব্যথায় কষ্ট পাওয়া স্ত্রীলোকের মত ব্যথা তোমাকে ধরেছে? 10হে সিয়োন-কন্যা, প্রসব-ব্যথায় কষ্ট পাওয়া স্ত্রীলোকের মত তুমি ব্যথায় মোচড়াও, কারণ এখন তোমাকে শহর ছেড়ে খোলা মাঠে গিয়ে থাকতে হবে। তুমি বাবিলে যাবে; সেখানে তুমি উদ্ধার পাবে। সদাপ্রভু সেখানেই তোমার শত্রুদের হাত থেকে তোমাকে মুক্ত করবেন।
11কিন্তু এখন অনেক জাতি তোমার বিরুদ্ধে জড়ো হয়েছে। তারা বলছে, “তাকে অশুচি করা হোক; এস, আমরা সিয়োনের দুর্দশা দেখে আনন্দ করি।” 12কিন্তু তারা সদাপ্রভুর পরিকল্পনার কথা জানে না; তারা বুঝতে পারে না যে, তিনি শস্যের আঁটির মত খামারে মাড়াই করবার জন্য তাদের জড়ো করেছেন।
13সদাপ্রভু বলছেন, “হে সিয়োন-কন্যা, তুমি উঠে শস্য মাড়াই কর; আমি তোমাকে লোহার শিং আর ব্রোঞ্জের খুর দেব যাতে তুমি অনেক জাতিকে চুরমার করতে পার। তুমি তাদের অন্যায়ভাবে লাভ করা জিনিসপত্র ও ধন-সম্পদ আমার উদ্দেশে, সমস্ত পৃথিবীর প্রভুর উদ্দেশে ধ্বংসের অভিশাপের অধীন হিসাবে দিয়ে দেবে।”
Цяпер абрана:
মীখা 4: SBCL
Пазнака
Капіяваць
Параўнаць
Падзяліцца
Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце
© The Bangladesh Bible Society, 2000