যোয়েল ভূমিকা

ভূমিকা
পুরাতন নিয়মের সময়কার লেখক-নবীদের মধ্যে সম্ভবতঃ যোয়েল ছিলেন সবচেয়ে পুরানো। তিনি সম্ভবতঃ যিহূদা রাজ্যের রাজা যোয়াশের সময় থেকে রাজা আহসের সময় পর্যন্ত ভবিষ্যদ্বাণী বলেছিলেন। এই বইয়ের প্রধান কথা হল “সদাপ্রভুর দিন” (১;১৫; ২:১,১১, ৩১; ৩:১৪ পদ)। যোয়েল নামে বইটির সবচেয়ে লক্ষণীয় বিষয় হল পংগপালের আক্রমণ (১ অধ্যায়) । নবীর জীবনের কোন এক সময়ে ভীষণ ধ্বংসকারী পংগপাল যিহূদা দেশকে আক্রমণ করেছিল। যোয়েল সেই পংগপালগুলোকে যে সৈন্যদল আক্রমণ করতে আসছে তার সংগে এবং সদাপ্রভুর সেই মহান ও ভয়ংকর দিনের সংগে তুলনা করেছেন। এই বইয়ের মধ্যে অবস্থার পরিবর্তন সম্বন্ধে লেখা আছে ২:১৮ পদে। এই পদ পর্যন্ত যোয়েল ধ্বংসের কথা বলেছেন, তার পরে তিনি বলেছেন উদ্ধারের কথা। সমস্ত মানুষের উপরে ঈশ্বরের আত্মা ঢেলে দেবার যে ভবিষ্যদ্বাণী যোয়েলে লেখা আছে তাও লক্ষ্য করবার মত একটা বিষয়।
বিষয় সংক্ষেপ:
(ক) পংগপালের আক্রমণের বর্ণনা (১ অধ্যায়)
(খ) শত্রুর আক্রমণের বর্ণনা (২:১-১১ পদ)
(গ) অনুতাপ করবার জন্য যিহূদার কাছে মিনতি (২:১২-১৭ পদ)
(ঘ) ভবিষ্যতে উদ্ধার ও আশীর্বাদ করবার প্রতিজ্ঞা (২:১৮-৩:২১পদ)

Пазнака

Капіяваць

Параўнаць

Падзяліцца

None

Хочаце, каб вашыя адзнакі былі захаваны на ўсіх вашых прыладах? Зарэгіструйцеся або ўвайдзіце